কমলিনীর প্রস্তাবে রাজি হলো নতুন! পার্বতীর মুখোমুখি হলো সে, জমজমাট আজকের পর্ব!

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করতে চাইছেন না দর্শক। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে নেমেছে কমলিনী। বিপরীতে তারই স্বামী চন্দ্র। বর্তমানে কোর্টে সেই নিয়ে মামলা চলছে। আর শেষ পর্যন্ত কে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারে, সত্যের জয় হয় কিনা সেটা দেখার জন্যই দর্শক বেশ আগ্রহী হয়ে উঠেছেন। চলুন তাহলে জেনে নাও যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পার্বতীর বর তো একেবারে গলা পর্যন্ত মদ খেয়ে এসে উপস্থিত। সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারে পার্বতীর যার সঙ্গে বিয়ে হচ্ছে সে একেবারে সঠিক মানুষ নয়। কিন্তু চেয়েও কেউ কিছু করতে পারছে না। সকলেই মুখে কুলুপ এঁটে রয়েছে। কেউ প্রতিবাদটুকু করছে না। মেয়েটাকে যে জলে ফেলে দেওয়া হচ্ছে সেটা বুঝতে পারছে সকলেই।

Chirosokha Today's 27 September episode

এদিকে নতুনের উপর দারুণ অভিমান করেছে কমলিনী। নতুন তাকে সব কথা আগে জানায়নি, যার জন্য তাকে এতগুলো কথা শুনতে হল অনন্যার কাছ থেকে। নতুন কমলিনীকে বিয়ের মন্ডপে যেতে বললে কিন্তু সে অভিমান করে থাকে। জানায় কেন নতুন তাকে আগেই সমস্ত কথা বলেনি আর নতুন যখন পার্বতীকে কথা দিয়েছিল তাদের যখন বিয়ের কথা হয়েছিল কেন পার্বতীকে বিয়ে করেনি। এই নিয়ে দুজনের মধ্যে মান অভিমানের পালা চলে।

এরপর নতুন যায় নিজেই পার্বতীকে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে যাওয়ার জন্য আনতে। নতুনকে দেখে তো পার্বতী অভিমান করে। আসলে পার্বতী এখনো নতুনের জন্য অপেক্ষা করে তাই নতুনকে এভাবে সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে না। তার খুব কষ্ট হচ্ছে পুরনো সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। তাই নতুনকে বারবার করে চলে যেতে বলে। কিন্তু নতুন তো খুব স্বাভাবিক আচরণ করছিল পার্বতী যে অভিমান করেছি সেটাও বুঝতে পারছিল নতুন। কিন্তু তার তো কিছু করার নেই, সে কখনোই পার্বতীকে বিয়ে করার কথা দেয়নি।

আরও পড়ুনঃ বসু বাড়িতে প্রথমবার দুর্গাপুজো! মিলে গেলো শাশুড়ি বউমা! বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল টগর! অসম্ভবকে সম্ভব করল পারুল! কিন্তু কিভাবে?

ওদিকে কমলিনী বারবার করে পার্বতীর মাতাল বরকে দেখে বুঝতে পারে মেয়েটাকে জলে ফেলে দেয়া হচ্ছে। সে নতুনকে বারবার বলতে থাকে বিয়েটা আটকানোর কথা, তারা পারতো পার্বতীকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে। কিন্তু সেটা করল না। পার্বতী যে বিয়ের পরে কতটা কষ্টে থাকবে সেটা সকলেই বুঝতে পারছে। কিন্তু নতুনের কিছু করার নেই। এদিকে ধীরে ধীরে বিয়ের সমস্ত নিয়ম আচার পালন হতে থাকে। পার্বতী একেবারে পাথরের মতো এক এক করে নিয়ম পালন করে যায়। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

Back to top button