সিসিটিভি ফুটেজ দেখে নিজের ভালোবাসাকে চিনতে পারল ঋষি! ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলো উজি! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন চ্যানেল নানান স্বাদের ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসছে সকলের জন্য। সেরকমই কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। মাত্র কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ইতিমধ্যে দর্শক ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশার উদ্দেশ্য একটাই ব্যানার্জিদের ওপরে বদলে নেওয়া, তাদের পথে বসানো। তবে উজি অসৎভাবে কিছু করতে চায় না। সেও ব্যানার্জিদের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে তার বাবার মৃত্যুর জন্য ঋষিকে দোষী ভাবছে। সেও বদলা নিতে চায় তবে এমন ভাবে নয়। সে কলকাতায় এসে একটা চাকরি করে সেই টাকায় ভালো উকিল দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে সমস্ত প্রমাণ সমেত।
ওদিকে বাড়িতে ঋষিকে দেখতে পাত্রীপক্ষ আসে। পাত্রীপক্ষের সাথে নানান কথাবার্তার মধ্যে উঠে আসে আসানসোলের কারখানায় ঝামেলার ঘটনা। পাত্রীর বাবা জানায় আসানসোলের কারখানায় দুই বোন মিলে ঝামেলা করেছে। সেই নিয়ে হুলুস্থুল কান্ড। পুলিশ এসে সম্পূর্ণ ব্যাপারটা মিটিয়েছে। ঋষি এই ব্যাপারে কিছুই জানতো না, তাকে জানানো হয়নি। কিন্তু ওই পাত্রীর বাবা যে ভিডিওটা দেখাতে চেয়েছিল সেটা সোশ্যাল মিডিয়া থেকে উড়ে গিয়েছে, তাই ঋষি ভিডিওটা দেখতে পারে না।
আসলে ঋষির দিদি ভালোমতো জানতো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেলে ঋষির চোখে পড়বে। তাই জন্য সে আগে থেকেই সেই ব্যবস্থা করে রেখেছিল। ঋষির জামাইবাবু টাকা খাইয়ে ওই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেয়। ওদিকে নিশা ঋষির পরিবারের সমস্ত খোঁজখবর নিয়ে রেখে দেয় তার পরিবারে কে কে আছে কি কি ব্যবসা সবকিছু। আর উজি কলকাতা হাইকোর্ট, থানা পুলিশ সমস্ত কিছুর খোঁজখবর সংগ্রহ করছে। দিদির কাণ্ডকারখানা দেখে তো ভয় পেয়ে যায় উজি। ভাবে দিদিকে কিভাবে সঠিক পথে আনবে।
আরও পড়ুনঃ পারুলের কাছে গোহারান হারলো মৌসুমী! জিতে গিয়ে নতুন বিপদের মুখে পারুল! মাকে খুঁজে পাবেতো সে? দুর্ধর্ষ আজকের পর্ব
তাই নিশাকে কিছু না জানিয়েই উজি চলে যায় সোজা থানায় ঋষির নামে অভিযোগ করতে। কিন্তু অফিসারকে যখন অভিযোগ করতে যাবে তখনই নেশা টেনে নিয়ে আসে বোনকে। জানায় সমস্ত এলাকার পুলিশদের ঘুষ খাইয়ে রেখেছে ব্যানার্জি পরিবার তাই উজির কোন কথাই বিশ্বাস করবে না কেউ। নিশাকে নিজের মতো সমস্ত কিছু সাজাতে হবে। ওদিকে পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে ঋষিকে ফোন করে জানায় আসানসোল থেকে একটি মেয়ে এসেছিল ঋষির নামে অভিযোগ করতে। ওইদিকে থানার সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ হয় ঋষির। দেখা যাক কি হয় আগামী পর্বে।

