শুরুটা যেমন সুন্দরভাবে গুছিয়ে হয়েছিল শেষটা ছিল বড়ই অগোছালো! এত ভালো গল্পকে জোর করেই শেষ করে দিলেন লেখিকা বলছে দর্শক, এমন অন্তিম পর্ব আশা করেন নি ভক্তরা

বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের (New Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই জায়গা নিচ্ছে একাধিক নতুন সিরিয়াল। আসলে এটাই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) নতুন ট্রেন্ড। তবে একথা কিন্তু মানতেই হবে দিনের শেষে সিরিয়ালও একটা ব্যবসা সব সিরিয়ালের ক্ষেত্রেই এখন শেষ কথা বলে টিআরপি (TRP)।

দিনের পর দিন টিআরপি তলানিতে ঠেকলেই অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে (Air Off) নতুন পুরনো যে কোনো সিরিয়াল।কারও বয়স মাত্র দু’মাস তো কারো বড় জোর ছ’মাস। একটু ভালো করে দেখলে দেখা যাবে স্টার জলসা ট্রাক রেকর্ডেই আছে টিআরপির অভাবে অল্প সময়ে সিরিয়াল বন্ধ করে দেওয়ার প্রবণতা। ইতিপূর্বে এই চ্যানেলে ‘বৌমা একঘর’ কিংবা ‘মাধবীলতা’র মতো আনকোরা বিষয়বস্তু সিরিয়ালও শেষ হয়েছে মাত্র তিন মাসে। এবার তারও কম সময়ে মাত্র দু মাসেই শেষ হয়ে গেলো জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা একেবারে নতুন সিরিয়াল ‘বালিঝড়'(Balijhor)।

যারা নিয়মিত বালিঝড় দেখতেন তাদেরকে আর আলাদা করে বলতে হবে না যে শেষটা একেবারেই মন মত হয়নি দর্শকদের। ঠিক যতটা সুন্দরভাবে ধারাবাহিক টাকে শুরু করা হয়েছিল ঠিক ততটা খারাপ ভাবে একদম হঠাৎ করে সবকিছু শেষ করে দেওয়া হল। সব থেকে বড় বিষয় মাত্র চারটি চরিত্রকে সামনে রেখেই শেষ হয়ে গেল ধারাবাহিকটি। শেষ পর্বে দেখা গেল না কাউকেই না সমুদ্র সেন না ঝরার মা না মহর্ঘর পরিবার।

পুরো পর্বটাই জোড়া মহার্ঘর মান-অভিমানের পালা মেটাতে মেটাতেই কেটে গেল। যেখানে জোড়া প্রথমে ভীষণ রকম ভাবে কমলিকার সঙ্গে মহার্ঘর বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলো আর তারপর হঠাৎই মহার্ঘর কথাবার্তায় পরিস্থিতি অন্যদিকে গড়িয়ে দুজনের মধ্যে মিল হয়ে গেল। শেষ অব্দি দেখালো না আজও গল্পের নায়িকা পলিটিশিয়ান হলো কিনা, জানা গেল না সমুদ্র সেনের থেকে আদেও তার অন্যায়ের প্রতিশোধ নেওয়া গেল কিনা। সবটা ধোঁয়া সাথে রেখেই ইতি টানলো ধারাবাহিক।

দর্শকদের অনেকেই ভেবেছিলেন একটি বড় লিপ নেওয়া হবে ধারাবাহিকে। আর গল্পের শেষে সবার জীবনে একটা সুন্দর শেষ থাকবে। কিন্তু কোথায় কি এমন কি কমলিকার জীবনেও কোনো গতি হলো না। না প্রতিকার পেলেও মহার্ঘর বাবা। এমন ভাবে একটা ধারাবাহিক শেষ করে দিয়ে দর্শকদের মনঃক্ষুণ্ণ করলেন লীনা গাঙ্গুলী।

Back to top button