পরম? নাকি পিয়া? কার মতন দেখতে হয়েছে তাদের ছোট্ট সন্তান? প্রথমবার সমাজ মাধ্যমে ছেলেকে নিয়ে হাজির পরমব্রত-পিয়া!

২০২৩ সালে নভেম্বর মাসে নতুন সম্পর্ক শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চট্টোপাধ্যায় (Piya Chatterjee)। প্রাক্তন স্বামী অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরার পর দর্শক মহলে হৈচৈ পড়ে গিয়েছিল রীতিমতন। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক ছোট বড় কথাও বলেছিলেন নেটিজেনরা।

২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। দুজনে একই ইন্ডাস্ট্রির মানুষ। পিয়া একজন সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও বটে। চলতি বছর জামাইষষ্ঠীতে বাবা-মা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। শহরের একটি বেসরকারি হাসপাতালে রবিবার পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে তাঁদের।

বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরেও সন্তানের মুখ সমাজের মাধ্যমে আনেননি পরম-পিয়া। তাই অনেক নেটিজেনরাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তারকা দম্পতির পুত্র সন্তানকে দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল কবে নিজেদের সন্তানের মুখ দেখাবে তারা। অবশেষে সেই সকল অপেক্ষার অবসান হলো।

আজ মহা চতুর্থীর সকালেই ছেলের মুখ সমাজ মাধ্যমে আনলেন পরমব্রত এবং পিয়া। ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখ, একরত্তির ছবি প্রকাশ্যে আনতেই কমেন্ট বক্সে নেটিজেনরা ভরে দিয়েছেন ভালোবাসায়। পরম-পিয়া ছেলের নাম রেখেছেন নিষাদ। প্রথমবার তারকা দম্পতির সন্তানকে দেখে তাদের ভক্তরাতে ভীষণই খুশি।

আরও পড়ুনঃ ‘কুড়ি বছরের সংসারে আমি জানতামই না কোথায় কি থাকে…’- টেলিভিশনের পর্দা থেকে এক বছর দূরে! আসল কারণ জানালেন অভিনেত্রী লোপামুদ্রা!

মা পিয়া জানিয়েছেন, ‘সঙ্গীত স্কেলের সপ্তম স্বর’কে নিষাদ বলা হয়। আবার ‘দুঃখ যাকে ছুঁতে পারে না’ তাকেও নিষাদ বলা হয়। সকলই নিষাদকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়েছে। এটাই তার প্রথম পুজো। বাবা মায়ের সাথে অনেক হইহই করে কাটাচ্ছে নিষাদ। যদিও এই সমস্ত অনুভূতি বোঝার জন্য সে এখনই খুবই ছোটো, কিন্তু ছেলের প্রথম পুজো নিয়ে ভীষণই উৎসাহিত পরম-পিয়া।

Back to top button