পার্বতীর সাথে গাঁটছড়া বাঁধলো নতুন! একটা বিয়েতে ওলট-পালট হয়ে গেল তিন তিনটে জীবন! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নেমন্তন্ন সেরে ঠাকুর মশাই বাড়ি ফেরে। কিন্তু ঠাকুরমশাইয়ের মেয়ে পার্বতীর এই বিয়েতে একেবারেই মত নেই। সে আসলে নতুনকে ভালোবাসে ছোট থেকে। পার্বতীর মা এবং নতুনের মা ছোটবেলার দুই সই ছিল। এবং তারা অনেক বছর আগে ঠিক করে রেখেছিল একে অপরের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেবে। যদিও সময়ের সাথে সাথে সেই কথা ভুলে গিয়েছে সকলেই। তবে পার্বতী এখনো নতুনের জন্যই অপেক্ষা করে থাকে। এই বয়সে এসে নতুনভাবে আরেকজনকে নিজের জীবনে জায়গা দিতে হবে ভাবলি পার্বতী ভেঙে পড়ে। কারণ সে নতুনকে এখনো ভুলতে পারেনি।

ওদিকে নতুন তার দাদা সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয়। সকলকে দেখে তো ভীষণ খুশি ঠাকুর মশাই এবং তার স্ত্রী। একে একে সকলে সঙ্গে পরিচয় হয়। আর তখনই কথায় কথায় পার্বতীর মা জানান পার্বতীর সঙ্গে নতুনের বিয়ে হওয়ার কথা ছিল। নতুনের মা এবং তিনি ঠিক করে রেখেছিলেন সে কথা। আর পার্বতীয় ছোট থেকে তাই মেনে এসেছে। নতুনকে সে খুব ভালবেসেছ। আর এই কথা এতদিন না জানলেও হঠাৎ করে জানতে পারে কমলিনী।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নতুন নতুনের দাদা এবং সকলকে দেখে ভীষণ খুশি হয় পার্বতী। বহু বছর পর আবার সকলের সাথে দেখা হয়। নতুনকে দেখে একটুখানি অস্বস্তি হয় পার্বতীর। কারণ সে তো মনে মনে আজও নতুনের জন্যই অপেক্ষা করে। যদিও মুখে সে কথা প্রকাশ করেনি পার্বতী কখনো। এরপর সকলে বিয়ের উপহার দেয় পার্বতীকে। কিন্তু পার্বতী যে একেবারেই খুশি নয় সেটা তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে। প্রথমত সে জানতো নতুন এর সঙ্গে তার বিয়ে হবে দ্বিতীয়ত এই বয়সে এসে একজন অন্য মানুষের সাথে নতুন করে সবকিছু শুরু করতে হবে সেটা একেবারেই মানতে পারছে না পার্বতী।

আরও পড়ুনঃ নিজের অজান্তেই উজিকে মন দিয়ে বসলো ঋষি! এদিকে ঋষিকে বিপদে ফেলতেই ফাঁদ পাতলো দুই বোন! দুর্ধর্ষ আজকের পর্ব

বিয়ের লগ্নে এগিয়ে আসছে, কমলিনী পার্বতীকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। তারপর কুরচি আর কমলিনী দুজনে মিলে পার্বতীকে সুন্দরভাবে সাজাতে থাকে। ফুলের মালা, গয়না গাটি দিয়ে একেবারে সাধারণ অথচ অপরূপ ভাবে সাজিয়ে তোলে। তখনই নতুন আসে ঘরে। নতুনকে দেখতে তো আবারো অস্বস্তিতে পড়ে যায় পার্বতী। এদিকে নতুন তো সেসব কিছুই মনে রাখেনি। সে একেবারে পার্বতীকে নিজের বোনের মতন দেখে এবং সেই মতোই তার বিয়েতে আনন্দ করতে এসেছে। নতুন ঘর থেকে চলে যাবার পর নতুনের বৌদি এসে সবটা জানায় কমলিনীদের। সবটা জেনে অস্বস্তিতে পড়ে কমলিনী। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button