এক কন্যাদায়গ্রস্থ বাবার যন্ত্রণা ফুটিয়ে তুললেন সঞ্জীব সরকার! জোয়ার ভাঁটায় অভিনেতার হৃদয় বিদারক অভিনয়ে চোখে জল দর্শকদের!

সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। জি বাংলার (Zee Bangla) পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস এবং অভিনেতা অভিষেক বীর শর্মা।

এছাড়াও ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জীব সরকার। যাকে আমরা ধারাবাহিক নেশা উজির বাবার চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। দীর্ঘ কয়েক দশক ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একাধিক ধারাবাহিকে নানান চরিত্রে অভিনয় করছেন বহু বছর ধরে। বর্তমানে একাধিক ধারাবাহিকের নায়ক নায়িকার বাবার চরিত্রেই বেশিরভাগ সময় দেখা যায় অভিনেতাকে। সেসব চরিত্রে অভিনয় করে বরাবর দর্শকের মন জয় করেছেন তিনি। জোয়ার ভাঁটা ধারাবাহিককেও তার অন্যথা হলো না।

ধারাবাহিকে একজন গরিব, পরিশ্রমী, সৎ, কন্যাদায়গ্রস্ত বাবার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা। কিছুদিন আগে ধারাবাহিকে তাহলে চরিত্রটির মৃত্যু ঘটেছে। কিন্তু খুব অল্প সময়ের জন্য হলেও ধারাবাহিকে তার অভিনয়ের ছাপ অসাধারণভাবে প্রভাব ফেলেছে প্রত্যেকের মনে। তার অসাধারণ অভিনয় সত্যি দর্শককে বারবার মুগ্ধ করে তাই এবারেও হতাশ হননি দর্শক।

তার এই চরিত্রে অসাধারণ অভিনয় নিয়ে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। ওই পোস্টে লেখা ছিল, ‘জোয়ার ভাঁটা সিরিয়ালের দুই বোনের বাবার চরিত্রে ছোট অভিনয় ছিল কিন্তু তাও দর্শক দের মন জয় করে নিয়েছেন অভিনেতা সঞ্জীব সরকার। খুব ভালো অভিনয় করেন অনেক সিনেমা তে দেখা গেছে। সহজ সরল সাধাসিধে নিপাত ভদ্রলোক। নিশা আর উজির একজন আদর্শ ও সৎ বাবা। মেইন যে গল্পটা বড়লোকরাও অসাধু হয়৷ তারা কিভাবে গরীবদের টাকা আত্মসাৎ করে তাদের অপমান করে সেটা উনি স্পষ্ট ফুটিয়ে তুলেছেন।’

আরও পড়ুনঃV অতি চালাকের গ’লায় দ’ড়ি! পারুলকে অপদস্ত করতে গিয়ে নিজেই অপদস্ত হলো শিরিন! সকলের সামনে পারুলকে স্ত্রীয়ের স্বীকৃতি দিল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রত্যেকেই এই নেটিজেনের কথা সমর্থন করেছে। সত্যি কি অসাধারণ ভাবে অল্প সময়ের জন্য হলেও নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুললেন অভিনেতা। তার অভিনয় বারবার চোখে জল এনে দিয়েছে দর্শকদের। বরাবরই পজিটিভ চরিত্রে অভিনয় করেন অভিনেতা, কখনো তাকে নেগেটিভ চরিত্রে দেখা যায়নি সেভাবে। শুধুমাত্র ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও বেশ কিছু কাজ করেছেন অভিনেতা।

Back to top button