বিহানের বাড়িতে গিয়ে হাটে হাঁড়ি ভাঙলো কম্পাস! মোনালিসার মুখোশ টেনে ছিড়ে দিলো সে! সব সত্যি জানার পর কি করবে বিহান? দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।

বর্তমানে অসংখ্য নতুন নতুন ধারাবাহিক শুরু হয়েছে, যেগুলো দর্শকদের মন জয় করে নিচ্ছে খুব সহজে। সেরকম একটি ধারাবাহিক হলো কম্পাস। ধারাবাহিকের হাত ধরে আরও একটি নতুন জুটি পেয়েছেন দর্শক। ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করছেন মডেলিং জগতের চেনা মুখ পর্ণা চক্রবর্তী। আর পর্ণার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্কপ্রভ রায়।

ধারাবাহিকের মূল গল্প হলো একটি পাহাড়ি এলাকার কলেজের মেধাবী ছাত্রী কম্পাস। আর পাঁচটা মেয়ের মতন তার লুক বা স্বভাব কোনোটাই নয়। যেকোনো প্রবলেম স্লভ করে দেয় নিমেষের মধ্যেই। আর অন্যদিকে ধারাবাহিকের আরেক কেন্দ্রীয় চরিত্র মোনালিসা। যাকে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে। মোনালিসা অহংকারী দাম্ভিক বড়লোক বাড়ির মেয়ে। যে বিন্দুমাত্র পড়াশোনা জানে না। তার হয়ে পড়াশোনা করছে কম্পাস। কম্পাসের মেধা বুদ্ধি সমস্ত কিছুই মোনালিসা নিয়ে নেয় কম্পাসের সব ডিগ্রি মোনালিসার নামে চলে যায়।

ঘটনাচক্রে ধারাবাহিক এর গত কয়েকদিনের পর্বে দেখানো হয়েছে নায়ক বিহানের সাথে কম্পাসের বিয়ে হয়ে গিয়েছে সে কথা শুধুমাত্র মোনালিসার বাড়ির লোক এবং বিহানের বাড়ির লোক জানে। কিন্তু মোনালিসা এবং বিহানের বিয়ে ঠিক হয়ে আছে আগে থেকেই। তাই তড়িঘড়ি কম্পাস বিহানের বিয়ের খবর জানার আগে মোনালিসার সাথে বিয়ে দিতে চায় দুই পরিবারের লোকজন। কিন্তু কম্পাসের ক্ষেত্রে কিছু করার নেই। আসলে বহু বছর থেকেই কম্পাসের মা অসুস্থ। তাই তার মায়ের সমস্ত চিকিৎসার খরচ বহন করে মোনালিসার দাদু। আর তার বদলে কম্পাস মোনালিসার দাদুর সমস্ত কাজ করে দেয়।

আরও পড়ুনঃ রাজমহলে ফিরলো ছোট রাণী! ফুলকির মিথ্যে মৃ’ত্যুতে ভীষণ খুশি সে! এবার আড়াল থেকেই যুদ্ধ করবে ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

কিন্তু এবারে আর চুপ করে থাকবে না কম্পাস। সে জানতে পেরেছে তার মায়ের ভুল চিকিৎসা করাচ্ছে দাদু। ভুল ইনজেকশন দিয়ে তার মাকে দিনের পর দিন অসুস্থ করে রেখেছে শুধুমাত্র কম্পাসকে নিজের ইশারায় নাচাবে বলে। এই সব ঘটনা জানতে পেরে কম্পাস এবারের প্রতিবাদ করতে শুরু করে। সে ঠিক করে মোনালিসা এবং বিহানের বিয়েতে গিয়ে সমস্ত সত্যি জানিয়ে দেবে। ধারাবাহিকের আগামী পর্বেই থাকছে আসল চমক দর্শকদের জন্য।

Back to top button