অন্য মেয়ের গলায় মালা দিচ্ছে নতুন! প্রোমো প্রকাশ পেতেই টিআরপি তলানিতে! আবেগ নিয়ে খেলছে ধারাবাহিক দাবি দর্শকদের!

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

বর্তমানে ধারাবাহিকে দারুণ চমক আসতে চলেছে। ধারাবাহিকটি একেবারে অন্যদিকে মোড় নিয়েছে। নতুন প্রোমো ভিডিও দেখে রীতিমতো অবাক দর্শক। ধারাবাহিকটিতে যে এমন ভাবে দর্শকদের জন্য চমক অপেক্ষা করছে সেটা কেউই আশা করেনি। তবে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও দেখে খুশি নন দর্শকেরা অনেকেই। ধারাবাহিকের এই নতুন চমক দেখে ধারাবাহিক দেখা বন্ধ করার কথা জানিয়েছেন নেটিজেনদের একাংশ।

ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখানো হয়েছে নতুনরা নিজেদের গ্রামের বাড়িতে পুরোহিত মশাই এর মেয়ের বিয়েতে গিয়েছে সকলে মিলে। কমলিনীর পরিবারের সকলেও গিয়েছে নতুনদের গ্রামের বাড়িতে। সেখানেই ঘটে দুর্ঘটনা। পুরোহিতের মেয়ের যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাকে পুলিশে গ্রেফতার করে এবং তখনই পুরোহিত মশাই নতুনকে অনুরোধ করে পার্বতীকে বিয়ে করার জন্য। নতুন প্রথমে রাজি না হলেও কমলিনী নতুনকে জোর করে পার্বতীর সাথে বিয়ে করার জন্য।

আর এই গল্প ধারাবাহিকের দর্শকদের একেবারেই পছন্দ হয়নি। ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের পছন্দের তালিকায় ছিল। লীনা গাঙ্গুলীর ধারাবাহিক বলে ধারাবাহিকটিতে বেশ অন্যরকম গল্প ফুটিয়ে তোলা হয়েছিল। ধারাবাহিকে নতুন এবং কমলিনীর মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক সকলেই হাসিমুখে মেনে নিয়েছিল। দর্শকদেরও পছন্দ হচ্ছিল তাদের মধ্যেকার এই সুন্দর নিষ্পাপ বন্ধুত্ব। কিন্তু হঠাৎ করেই ধারাবাহিকে এমন মোড় ঘোরানো গল্প দেখানো হবে সেটা কেউই চাননি।

আরও পড়ুনঃ মনে আছে মিলন তিথির খলনায়িকা বহ্নিকে! নায়িকা কে ছাপিয়ে গিয়েছিলেন এই তন্নী! একটা ধারাবাহিক করেই অভিনয় জগৎ থেকে গায়েব দেবযানী চক্রবর্তী!

দর্শকেরা একেবারেই ধারাবাহিকের গল্প দেখতে পছন্দ করছেন না বর্তমানে। অনেকেই দাবি করছেন ধারাবাহিক আর দেখবেন না। এমনকি চলতি সপ্তাহের টিআরপি তালিকায় এই প্রোমো ভিডিওটির প্রভাব পড়েছে। দর্শক দারুণ ক্ষেপে গিয়েছে ধারাবাহিকের উপর।

Back to top button