‘টুক করে এভাবেই কাউকে বিয়ে করে ‘আইবুড়ো’ নাম ঘোচাব!’- অভিনেতার জীবনের সুখবর? কার গলায় মালা দিচ্ছেন রুদ্রনীল?

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনেতার নাম মন্তব্যের জন্যই বেশিরভাগ সময়ে ট্রোল সমালোচনার মুখে পড়ে থাকেন অভিনেতা। তার অভিনয় জীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে, তার থেকেও বেশি তারা রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড নিয়ে চর্চা হয়ে থাকে।
মাঝেমধ্যেই তিনি এমন সব বেফাঁস মন্তব্য করে বসেন যার জন্য নেটিজেনরা একেবারে সমালোচনা করে ধুয়ে দেন তাকে। রাজনীতির ময়দানে বারবার রং বদলেছেন রুদ্রনীল। তবে অভিনয় জগতে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যখন যেই চরিত্রে অভিনয় করেছেন দর্শকের মন জিতে নিয়েছেন। তাই অভিনেতা রুদ্রনীলকে প্রত্যেকেই সম্মান করেন।
তবে টলি ইন্ডাস্ট্রিতে তিনি এখনো সিঙ্গেল। অনেকের মুখে শুনেছেন কার্তিক ঠাকুর, সুদর্শন, শৌখিন এক পুরুষ। সরু গোঁফ, কোঁকড়া চুল, পেশিবহুল শরীর। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। কিন্তু তাও এখনো একাকীত্ব জীবন কাটাচ্ছেন। এই প্রসঙ্গে নিজের বক্তব্য জানিয়েছেন রুদ্রনীল।
অভিনেতা বলেন, ‘আমার অবশ্য এ রকম চেহারা নয়। চাপা গায়ের রং, ছোটখাটো চেহারা। অভিনয়ে আসার পর যা-ও বা কিছু মেয়ের নজরে পড়তাম, সব মাটি হত সুদর্শন নায়কদের ভিড়ে। ধরুন, কোনও অনুষ্ঠানে বিনোদনদুনিয়ার সমস্ত সুপুরুষ জড়ো হয়েছেন। স্বাভাবিক ভাবেই তাঁদের পাশে আমি টিমটিম করছি! তাই বুঝি কোনও রূপসী ‘কার্তিক’ বলে সম্বোধনই করলেন না! এই প্রসঙ্গে বলি, কার্তিকের মতো চেহারা ছিল অভিষেক চট্টোপাধ্যায়ের। লম্বা-চওড়া সুঠাম চেহারা। গায়ের রং টকটক করছে। কোঁকড়া চুল ঘাড় পর্যন্ত, সরু গোঁফ। ‘কার্তিক ঠাকুর’-এর সমস্ত গুণ ওই অভিনেতার ছিল। তাঁকে দেখতে মেয়েদের ভিড়ও হত খুব।’
আরও পড়ুনঃ বদলা নিতে পাকাপাকিভাবে ঋষির বাড়িতে হাজির দুই বোন! নিশা উজির জীবনে নতুন অধ্যায়! দুর্ধর্ষ আজকের পর্ব
অভিনেতা আরও বলেন, ‘কার্তিকের মতো দেখতে নই বলে কোনও আফসোস নেই। তার কারণ আছে। আমার মতে, কার্তিকের শুধু রূপ নয়, গুণ-ও ছিল প্রচুর। উনি যে ‘দেবসেনাপতি’, রূপের আড়ালে এই গুণটাই চাপা পড়ে গিয়েছে। আমি কার্তিকের এই গুণটি পেতে চাই। কোনও দিন যেন লক্ষ্যভ্রষ্ট না হই। কার্তিক চিরকুমার নন! আমিও কোনও দিন টুক করে এ ভাবেই কাউকে বিয়ে করে ‘আইবুড়ো’ নাম ঘোচাব।’

