বদলা নিতে পাকাপাকিভাবে ঋষির বাড়িতে হাজির দুই বোন! নিশা উজির জীবনে নতুন অধ্যায়! দুর্ধর্ষ আজকের পর্ব

সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো জোয়ার ভাঁটা। জি বাংলার পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস এবং অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঋষিদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় পুলিশ। পুলিশ এসে ঋষির সাথে দেখা করতে চায়। তারপরে ওই থানার এসপি বুঝিয়ে দেয় কি কি করতে হবে। তাই তিনি ঋষির কাছ থেকে গোটা বিষয়টা আড়াল করেন। ঋষির মেসোমশাই এবং জামাইবাবু আগেই পুলিশকে ঘুষ খাইয়ে রেখেছিল। তাই ঋষি জানতেও পারল না আসানসোলের কারখানায় কি হয়েছিল। কিন্তু ঋষির সন্দেহ হয় কিছু একটা আড়াল করছে পুলিশ অফিসার।

এদিকে বাড়িতে এসে তো হুলুস্থুল কান্ড ঘটায় নিশা। ব্যাগ প্যাক করে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয়, জানায় ঋষি ব্যানার্জি এবং তার গোটা পরিবারকে যতক্ষণ না শেষ করবে ততক্ষণ তার শান্তি নেই। কিন্তু উজি জানায় এভাবে কলকাতা গিয়ে তারা কিছুই করতে পারবে না, তাদের হাতে কোন ক্ষমতা নেই। ঋষি ব্যানার্জির অনেক ক্ষমতা কিন্তু নিশা জানিয়ে দেয় সে কলকাতা যাবে এবং বাবার মৃত্যুর বদলা নেবে। কারো কথায় শুনবে না। নিশা উজিকে জানিয়ে দেয় যদি উজি তার কথামতো না চলে তাহলে সে আত্মহত্যা করবে। ওদিকে পরের দিন সকলের খবরের কাগজ দেখে ঋষির বাড়িতে সকলেই অবাক।

সকলে প্রথমে ভেবেছিল উজি এবং নিশার বাবার মৃত্যুর খবরের কাগজে বেড়িয়েছে। কিন্তু ঘটনাটা তা নয়, আজ থেকে বেশ কয়েক বছর আগে ঋষির জীবনে আরও একটি দুর্ঘটনা ঘটে। ঋষির হাতে একজনের মৃত্যু হয়। তবে সেটা আর কেউ নয়, নিশা এবং উজির দাদা। মদ্যপ অবস্থায় ভাঙা কাঁচের বোতল ঋষির হাত থেকে ঢুকে যায় উজি এবং নিশার দাদার শরীরে, তাতেই মৃত্যু হয় তার। যদিও সেই ঘটনা ধামাচাপা পড়ে গেছিল। কিন্তু ওই ঘটনার জন্য ঋষি নিজেকে আজও ক্ষমা করতে পারেনি। তাই জন্য ওই ছেলেটির বাড়ির লোককে খুঁজতে বিজ্ঞাপন দিয়েছিল ঋষি।

আরও পড়ুনঃ নতুনের বাল্য জীবনের চরম সত্যি জানতে পারলো কমলিনী! অতীতের সত্যি কি ছারখার করে দেবে দুজনের জীবন? দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে দুই বোন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পাড়ার লোকজন সকলকে বিদায় জানায় উজি। কিন্তু নিশার এসবে যায় আসে না। সে আসলে এত নরম মনের নয়। কিন্তু বাবা, মায়ের স্মৃতি যে বাড়িতে আছে সে বাড়ি ছেড়ে যেতে মন চায় না উজির। এরপর নিশা নিজের বোনকে নিয়ে হাজির হয় কলকাতায় ব্যানার্জি বাড়ির সামনে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button