জীবনের বড় পরীক্ষার মুখে কমলিনী! অজান্তেই ঘটে গেল বড় দুর্ঘটনা! নতুনের জীবনে সর্বনাশের ছায়া! দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করতে চাইছেন না দর্শক। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে নেমেছে কমলিনী। বিপরীতে তারই স্বামী চন্দ্র। অবশেষে অনেক যুদ্ধের পর চন্দ্রের হাত থেকে আইনি পথে মুক্তি পেয়েছে কমলিনী। কিন্তু মানসিক শান্তি এখনো পাচ্ছে না সে। নানান ঝামেলা অশান্তি লেগেই আছে। চলুন তাহলে জেনে নাও যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ডাবলু তো এতদিন মায়ের থেকে দূরে ছিল তার বাবা মায়ের সম্পর্কে ভুলভাল কথা বলে তাকে একেবারে মায়ের বিরুদ্ধে নিয়ে গেছে। তাই সেও মাকে পছন্দ করে না। মায়ের সাথে খারাপ ব্যবহার করে। কুরচি ডাবলুকে বোঝায় সে ইচ্ছে করে দূরে ছিল না, ডাবলুর বাবার জন্যই তাকে দূরে থাকতে হয়েছে।
এরপর কুরচি ছেলের বউয়ের জন্য আনা উপহার দেয় ডাবলুর হাতে। কিন্তু সে নিতে চায় না। মায়ের দেওয়া উপহার অস্বীকার করে। তারপর কুরচি জানায় সে ছেলের বিয়েতে আসবে, শুধুমাত্র ছেলের জন্য সে আসবে। এরপর কমলিনীরা সকলে মিলে আসবে বলে কথা দিয়ে যায়।
পরের দিন কমলিনীদের বাড়িতে আসে নতুনের দাদা, বৌদি এবং তাদের দেশের বাড়ির পুরোহিত মশাই। তিনি এসে নিজের মেয়ের বিয়ে নিমন্তন্ন করে। সকলকে জানায় এতদিন তিনি নতুনদের দেশের বাড়ির সম্পদ আগলে রেখেছে। এবার অবশেষে নিজের মেয়ের বিয়ের স্থির করতে পেরেছেন তিনি। তাই সকলকে যাওয়ার অনুরোধ করেন। নতুনের বৌদি তো এই দম বন্ধ পরিবেশ থেকে বেরোনোর জন্য যেতে রাজি হয়ে যায়। আর সকলকে অনুরোধ করে যাতে তারা যায় পুরোহিত মশাইয়ের মেয়ের বিয়েতে। নতুন কথা দেয় সপরিবারে তারা যাবে গ্রামের বাড়িতে পুরোহিত মশাইয়ের মেয়ের বিয়ে উপভোগ করতে।
আরও পড়ুনঃ কুকুরের লেজ হয়না সোজা! নিজের হাঁটুর বয়সী মেয়ে পারুলকে নিচে নামাতে সব সীমা পার করলো মৌসুমী! দুর্ধর্ষ আজকের পর্ব
আসলে ওই পুরোহিতের মেয়ের বিয়ে অনেকদিন ধরে আটকে ছিল। তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোনো না কোনো বাধা সামনে আসছিল। কেউ অনেক টাকা চাইছিল কেউ আবার পরিবার দেখে পিছিয়ে আসছিল। অবশেষে নিজের মেয়ের বিয়ে একটি যৌথ পরিবারের ছেলের সঙ্গে ঠিক করেছেন তিনি। অনন্যাও সেই বিয়েতে যেতে চায় একটু হাওয়া বদল হওয়া দরকার তাই। ছেলের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। সেটা এত তাড়াতাড়ি যে সম্ভব না সেটাই স্বাভাবিক তাই একটু অন্য পরিবেশে গেলে হয়তো মন মেজাজ ভালো হবে। নতুন কথা দেয় সবাই মিলে গ্রামের বাড়ি যাবে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

