বিয়ের পিঁড়িতে নতুন! কমলিনীর কথা রাখতে নিজের জীবন বলিদান দিল সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।

ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নিজের ননদের ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত কমলিনী। বহু বছর পর আবার তার ননদ নিজের শ্বশুর বাড়িতে ফিরেছে তাই ননদের পাশে প্রতি মুহূর্তে রয়েছে। ওদিকে তার বড় ছেলে আর বৌমা বাড়ি ছেড়ে চলে গিয়েছে নতুনের সঙ্গে একই বাড়িতে থাকবে না বলে। কিন্তু নতুনকে বাড়ি থেকে কিছুতেই যেতে দেয়নি কমলিনী এবং পরিবারের বাকি সদস্যরা।
তাই এখন নতুনের সাথেই আবার আগের মতো করে হৈ হৈ করতে করতে থাকছে সকলে। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বাড়ির সকলে কমলিনী এবং নতুনের সম্পর্ক মেনে নিয়েছে। যদিও তারা কখনোই একে অপরের থেকে বন্ধুত্বের বেশি কিছুই চায়নি। তাদের সম্পর্কে কোন আশা-আকাঙ্ক্ষা কিছুই নেই। কিন্তু তাও শুধু তারা একে অপরের পাশে থাকতে চেয়েছে সবসময়। তবে এরই মধ্যে এলো ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও, যা দেখে রীতিমত অবাক হয়েছেন দর্শক।
আরও পড়ুনঃ ঋষিকে গ্রেফতার করতে বাড়িতে এলো পুলিশ! অজান্তেই বিনা কারণে বিপদে জড়িয়ে পড়ল ঋষি! দুর্ধর্ষ আজকের পর্ব
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে সকলে মিলে নতুনদের দেশের বাড়িতে গিয়েছে পুজোর আগে পুরোহিতের মেয়ের বিয়ে উপভোগ করতে। সেখানে ছোটবেলা থেকে নতুন, নতুনের দাদা সকলে বড় হয়েছে। কাজের সূত্রে সকলেই কলকাতায় চলে আসে। কিন্তু মাঝেমধ্যে সেখানে যাতায়াত থাকতো তাদের। তবে দেশের বাড়ির সমস্ত দায়িত্ব আগলে রেখেছেন ওই পুরোহিত কাকু। পুরোহিতের মেয়ের বিয়েতে গিয়েই ঘটে দুর্ঘটনা। যার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছিল তার সম্পর্কে কোন খোঁজ খবর না নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছিলেন পুরোহিত। তার পরই সেখানে শুরু হয় গন্ডগোল। বিয়ের মন্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া হয় পাত্রকে। তারপর পুরোহিত সকলের সামনে নতুনের দাদাকে অনুরোধ করে তারা মেয়েকে লগ্ন ভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করতে, নতুন যেন তাকে বিয়ে করে। নতুন তো প্রথমেই পিছিয়ে আসে সরাসরি না করে দেয়। কিন্তু কমলিনী জানায় নতুন বিয়ে করবে। আর এটাই তার সিদ্ধান্ত। এই প্রোমো দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

