খুব শীঘ্রই প্রধান চ্যানেলের নতুন মেগায় অভিনেত্রী পল্লবী শর্মা! বিপরীতে থাকছে সকলের প্রিয় নায়ক! আসছে “তারে ধরি ধরি মনে করি”

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ট্যালেন্টেড অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। বেশ কয়েক বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। কে আপন কে পর, নিম ফুলের মধুর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন তিনি। যে ধারাবাহিকেই অভিনয় করেছেন সেই ধারাবাহিকই তিন বছরের বেশি সময় ধরে রমরমিয়ে চলেছে টেলিভিশনের পর্দায়।

কে আপন কে পর ধারাবাহিকের হাত ধরে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন পল্লবী। সেই ধারাবাহিক দীর্ঘ চার বছর চলেছিল টেলিভিশনের পর্দায়। তারা কয় বছর বাদে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। সেই ধারাবাহিকও দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে মাথা উঁচু করে টেলিভিশনের পর্দায় টিকে ছিল। ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রেখেছিল।

নিম ফুলের মধু ধারাবাহিকটি শেষ হওয়ার পর কেটে গেছে অনেকদিন কিন্তু অভিনেত্রীকে এখনো পর্যন্ত নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। দর্শকেরা, বিশেষ করে পল্লবীর ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন অভিনেত্রী। কবে তাকে নতুন চরিত্রে নতুন ধারাবাহিকে দেখতে পাবেন দর্শক।

তবে আর অপেক্ষা করতে হবে না। অবশেষে এবারে দর্শকদের সকল অপেক্ষায় অবসান হতে চলেছে। খুব শীঘ্রই টেলিভিশনের ছোট পর্দায় নতুন কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী পল্লবী। নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বিপরীতে থাকছে জনপ্রিয় অভিনেতা। কোন চ্যানেলে কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী জানেন?

আরও পড়ুনঃ ছদ্মবেশী রুদ্রকে ধরতে নতুন রূপে ফুলকি-অরণ্য! হলো না শেষ রক্ষা! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

সম্প্রতি একটি পোষ্টের মাধ্যমে জানা গিয়েছে, পারিবারিক গল্প নিয়ে খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায়, ব্যানিয়ান ট্রিসের প্রযোজনায় আসছে তারে ধরি ধরি মনে করি। এই ধারাবাহিকে নায়িকা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়ক চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে।ধারাবাহিকের নায়কের নাম, গোরা। ধারাবাহিকের নায়িকার নাম, রুপমঞ্জরী। জানা গিয়েছে জি বাংলার পর্দায় আসছে এই নতুন ধারাবাহিক। তবে কবে থেকে শুরু হবে তা এখনো জানা যায়নি।

Back to top button