বিয়ের সাতমাস পর বিশেষ মানুষের থেকে বিশেষ উপহার! কি উপহার পেলেন শ্বেতা ভট্টাচার্য? তবে কি অভিনেত্রীর জীবনে নতুন সদস্য?

বেশ কিছুদিন ধরে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তৈরি হয়েছে। অভিনেত্রী স্লিভলেস পোশাক পড়তে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই কখনো স্লিভলেস পড়বেন না বলেই দাবি করেন। আর সেই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। যদিও অভিনেত্রী কাউকে অপমান করতে বা কাউকে অসম্মান করতে এই ধরনের মন্তব্য করেনি। শুধু নিজের বক্তব্য নিজের ভালোলাগাটুকু জানিয়েছেন।
তবে সেসব এখন অতীত। এই বিষয় নিয়ে কথা বলা বেশ কিছুদিন হলো বন্ধ হয়ে গিয়েছে। তবে এবারে বিয়ের সাত মাস পরে বিশেষ মানুষের থেকে উপহার আনতে গেলেন শ্বেতা। চলতি বছর গত জানুয়ারি মাসের ১৯ তারিখে মনের মানুষ অভিনেতা রুবেল দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। সাধারণ বিয়ের মত নয় বৈদিক মতে বিয়ে করেছিলেন দুজনে। তাদের প্রথম থেকে ইচ্ছে ছিল একটু অন্যভাবে বিয়ে করার।
কিন্তু এবার হঠাৎ করে বিয়ের এত মাস পরে বিশেষ মানুষের থেকে পাওয়া উপহার আনতে যাচ্ছেন শ্বেতা। তবে কার থেকে উপহার আনতে যাচ্ছেন শ্বেতা? কোন সেই বিশেষ মানুষ যার থেকে উপহার নেওয়ার জন্য এতগুলো মাস অপেক্ষা করতে হলো অভিনেত্রীকে? কি বা উপহার পেলেন অভিনেত্রী সেই বিশেষ মানুষটির কাছ থেকে। এমনিতেই বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে বারবার শ্বেতার নাম উঠে এসেছে কোন না কোন কারণে। কখনো তার নাম জড়িয়েছে কালা জাদুর সাথে আবার কখনো কারোর কাজ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্বেতার বিরুদ্ধে।
অভিনেত্রী কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানেই শ্বেতা বলেন বিয়ের সাত মাস পর আমি যাচ্ছি বিয়ের গিফট আনতে। তারপর দেখা যায় অভিনেত্রী নিজের বিশ্বস্ত পার্লারে বিশ্বস্ত মানুষের কাছে গিয়েছেন চুল কালার করতে। যেখানে অভিনেত্রী সবসময় নিজের চুল কাটেন, নিজের সমস্ত কাজ করেন।
আরও পড়ুনঃ কুরচির শ্বশুর বাড়িতে গিয়ে অপমানিত হলো নতুন! বন্ধুর অপমানের যোগ্য জবাব দিলো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব
সেই বিশ্বস্ত পার্লারে দিদি বিয়েতে চুলে কালার করে দিতে পারেনি দেখে বিয়ের সাত মাস পর সেই উপহার নিতে গিয়েছেন শ্বেতা। সেই উপহার পেয়ে অভিনেত্রী নিজেও খুব খুশি। অভিনেত্রীর চোখে মুখে সেই খুশির ঝলক দেখা যাচ্ছিল।

