‘বহুদিন হাতে কাজ ছিল না তাই টাকা পয়সাও নেই…একটা সুতোও কিনিনি’- চরম আর্থিক দুরবস্থায় অভিনেত্রী তনিমা সেন!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তনিমা সেন (Tanima Sen)। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে তার অবদান সত্যি অনস্বীকার্য। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন (Bengali Television) অভিনেত্রী হিসেবে জনপ্রিয়, তবে তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের অভিনয় ক্যারিয়ার। ১৯৮৪ সালে, তিনি একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

এরপর একের পর এক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন। কমেডি চরিত্রে তার অভিনয় সত্যি ছিল অতুলনীয়। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল গোগোলের কীর্তি, অভিশপ্ত নাইটি, পথের শেষ কথা, প্রেম বাই চান্স, বন্ধু এসো তুমি, প্রেমের ফান্দে কাকাতুয়া সহ আরও অনেক। এছাড়াও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয় ধারাবিক হল জন্মভূমি, রূপকথা, লাবনীর সংসার, শ্বাশুড়ি জিন্দাবাদ, বিবি চৌধুরানী ইত্যাদি। বর্তমানে খুব একটা টিভির পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে।

একসময় এত জনপ্রিয় সমস্ত কাজ করেছেন আজ তার হাতে কোন কাজ নেই। স্পষ্ট কথা বলার জন্য, সত্যের পাশে দাঁড়ানোর জন্য আজ অভিনেত্রী কর্মহীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃখের কথায় হাসি মুখে স্বীকার করলেন অভিনেত্রী তনিমা। পুজোর কেনাকাটি নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানালেন তার আর্থিক অবস্থার কথা।

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় পুজোর কেনাকাটি সম্পূর্ণ হয়েছে কিনা তখনই অভিনেত্রী জানান, ‘একটা সুতো কেনা হয়নি। সময় পাইনি তাছাড়াও বহুদিন হাতে কাজ টাজ ছিল না তাই টাকা পয়সাও নেই।’ স্পষ্ট কথা স্পষ্ট ভাবেই জানিয়েছেন অভিনেত্রী। এর আগেও বহু সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল বহুদিন হলো অভিনেত্রীর হাতে কাজ নেই। স্টার জলসার দুটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল, কিন্তু মাঝপথে সেই ধারাবাহিক থেকেও অভিনেত্রীকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘আমার দাদু দিদাই আমার মা বাবা, আসল মা বাবাকে তো চিনতাম না…’- মা বাবার আদর ছাড়াই বেড়ে উঠেছেন অভিনেত্রী! সেই গল্পই ভাগ করে নিলেন অঙ্গনা রায়!

তিলোত্তমা কান্ডে প্রতিবাদ করার পর থেকে তিলোত্তমার মা-বাবার পাশে দাঁড়ানোর পর থেকেই অভিনেত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটছে। সত্যের পথে দাঁড়ানোর যে এমন পরিণতি হতে পারে সেটা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। তবুও স্পষ্ট কথা বলতে সত্যের পাশে দাঁড়াতে পিছপা হননি অভিনেত্রী।

Back to top button