ভেস্তে গেল মৌসুমীর শয়তানি! সকলের সামনে পারুলকে স্ত্রীয়ের স্বীকৃতি দিল রায়ান! প্রকাশ্যে পরিণীতার দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।

এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে পারুলকে মিথ্যে চুরির অপবাদে ফাঁসাতে চেয়েছিল রায়ানের মা, আর শিরিন প্রথমে তো দুজনকেই পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু পারুল বাঁধা দেয়। রায়ান শিরিনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। ওইদিকে পারুল তার মায়ের খোঁজে দক্ষিণ ভারতে যাওয়ার প্ল্যান করছিল। সেই নিয়ে রায়ান পারুলের কাছে জানতে চায় দক্ষিণ ভারতে যাবার কোন উপায় পেল কিনা। পারুল জানায় টাকা যোগাড় হয়নি তার।

তারপরই পারুলের সামনে আসে সুবর্ণ সুযোগ। কলেজে কোল্ড ড্রিংকস কোম্পানি একটি দারুণ কম্পিটিশনের আয়োজন করে। ওই কম্পিটিশনে পুরস্কার বাবদ এক লক্ষ টাকা দেওয়া হবে। যদিও সেই কম্পিটিশন শুধুমাত্র বিবাহিতদের জন্য। আর পারুল যে বিবাহিত সেটা কেউই প্রায় জানে না কলেজে। কিন্তু তাও পারুল লুকিয়ে অংশগ্রহণ করার কথা ভাবে। ওইদিকে রায়ানের মা ওই একই খবর জানতে পেরে কম্পিটিশনে অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ কম্পিটিশনে মুখোমুখি শাশুড়ি বউমা! পারুলকে জব্দ করতে আবারো নতুন ফন্দি আঁটলো রায়ানের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

এরই মধ্যে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। প্রোমোতে দেখানো পারুল এবং রায়ানের মা দুজনেই কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছে। কিন্তু ফাইনাল রাউন্ডে স্বামীদের পাশে নিয়ে খেলতে হবে। এদিকে পারুল যে বিবাহিত সে কথা কেউ জানে না। আর পারুল রায়ানের নামও নিতে পারবে না। তাই পারুল বলে তার স্বামী খেলতে আসতে পারবে না। তখন শিরিন জানায় পারুল মিথ্যা কথা বলছে কারণ সে বিবাহিত নয়। তখনই পারুলকে খেলা থেকে বের করে দিয়ে রায়ানের মাকে বিজয়ী ঘোষণা করে দেয়া হয়। আর ঠিক তখনই পারুলের পাশে এসে দাঁড়ায় রায়ান। রায়ান জানায় সে পারুলের স্বামী রায়ান বসু। রায়ান সকলের সামনে পারুলকে স্ত্রীয়ের স্বীকৃতি দিতে দেখে তো অবাক রায়ানের মা, শিরিন সকলেই। আর এই প্রোমো দেখে দর্শক তো ভীষণই উদগ্রীব হয়ে রয়েছেন আগামী পর্বগুলো দেখার জন্য।

Back to top button