কম্পিটিশনে মুখোমুখি শাশুড়ি বউমা! পারুলকে জব্দ করতে আবারো নতুন ফন্দি আঁটলো রায়ানের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক (Bengali Serial) হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি যত দিন যাচ্ছে দর্শকের কাছে আরো জনপ্রিয়তা পাচ্ছে। পারুল রায়ানের খুনসুঁটি মাখা কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। টিআরপি তালিকাতেও প্রতি সপ্তাহে বেশ ভালো ফলাফল করে পরিণীতা। ধারাবাহিকে আবারো রায়ান পারুলের শত্রুতার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল তো কারোর কোন ক্ষতি চায় না। তাই রায়ানের মা শিরিন কারোর বিরুদ্ধে অভিযোগ করে না। এমনকি নিজের বোনকে শুধুমাত্র শাস্তি দিয়ে ছেড়ে দেয়। পুলিশ চলে যাওয়ার পর টগর বারবার ক্ষমা চায় নিজের দিদির কাছে। তারপরে রায়ান শিরিনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। আর জানিয়ে দেয় শিরিন যেন তাদের পরিবারের ব্যাপারে আর কোনদিনও না জড়ায়। আর বাড়ির সকলকে সাবধান করে দেয় যাতে শিরিনের সাথে ভবিষ্যতে আর কখনো তারা যোগাযোগ না করে।
দাদু রায়ান পারুলকে বোঝাতে থাকে এই জন্যই দুজনের একসাথে থাকাটা দরকার। কারণ পারুল আর রায়ান পারবে বসু পরিবারকে একসঙ্গে বেঁধে রাখতে সমস্ত বিপদে থাকে। এদিকে ঘরে গিয়ে রায়ান তো তার দিদিকে সমস্ত কিছু জানায়। রুক্মিণী বলে রায়ান পারুলের জন্য এত ভাবে এত দূর থেকে পারুলকে বাঁচাতে ছুটে গেল ভালোবাসা না থাকলে এই সব হয় না। কিন্তু রায়ান জানায় সে শুধুমাত্র পারুলের উপকারগুলো ফিরিয়ে দিতে তাকে সাহায্য করছে। এরপরে রায়ানের মা এসে উপস্থিত হয়ে রায়ানের কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু রায়ান তার মাকে এত সহজে ক্ষমা করে না। কারণ রায়ানের মা যা করেছে তার উপলব্ধি হওয়ার দরকার।
পারুল রায়ানকে অনেক করে বোঝায় মায়ের সাথে খারাপ ব্যবহার না করতে কিন্তু রায়ান আর কোন কথাই শোনে না কারোর। এদিকে রায়ান পারুলের কাছে জানতে চায় দক্ষিণ ভারতে যাবার কোন উপায় পেল কিনা। পারুল জানায় টাকা যোগাড় হয়নি তার। তারপর পরের দিন কলেজে গিয়ে সকলেই পুজোর কেনাকাটি, ঘুরতে যাওয়া এসব নিয়ে আলোচনা করতে থাকে। আর এদিকে পারুল মনে মনে ভাবে তার কাছে তো দক্ষিণ ভারত যাওয়ার জন্য টাকা নেই পুজোতে কি উপহার দেবে সবাইকে। আর কালকের ঘটনার পর থেকে রায়ান শিরিনের সাথে আর কোন কথা বলছে না। শিরিনও তাই মনে মনে ঠিক করে নেই পারুলকে আবারো জব্দ করবে।
আরও পড়ুনঃ দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে এলো অতীতের শত্রু! পুরোনো পাপের শাস্তি দিতে নতুন ফন্দি আঁটলো ফুলকি! পাশে আছে অরণ্যকে! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপরই পারুলের সামনে আসে সুবর্ণ সুযোগ। কলেজে কোল্ড ড্রিংকস কোম্পানি একটি দারুণ কম্পিটিশনের আয়োজন করে। ওই কম্পিটিশনে পুরস্কার বাবদ এক লক্ষ টাকা দেওয়া হবে। যদিও সেই কম্পিটিশন শুধুমাত্র বিবাহিতদের জন্য। আর পারুল যে বিবাহিত সেটা কেউই প্রায় জানে না কলেজে। কিন্তু তাও পারুল লুকিয়ে অংশগ্রহণ করার কথা ভাবে। ওইদিকে রায়ানের মা ওই একই খবর জানতে পেরে কম্পিটিশনে অংশগ্রহণ করে। এরপর ফাইনাল রাউন্ড রায়ানের মা এবং পারুল মুখোমুখি হয়। রায়ান বুঝতে পারে ভালোই টক্কর লাগবে দুজনের মধ্যে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

