‘উত্তম কুমার খুব ভালো সময় চলে গিয়েছেন…’- মহানায়ক সম্পর্কে হঠাৎ কেন এমন দাবি করলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা হলেন বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty)। বাংলা সিনেমা, ধারাবাহিক (Bengali Serial) সব জায়গায় তিনি বিরাজমান। দীর্ঘ কয়েক দশক ধরেই অভিনয় জগতে অভিনয় করছেন অভিনেতা।
৯০ দশকের শুরু থেকে আজ অবধি একের পর সিনেমা, সিরিয়ালে নানান রকমের চরিত্রে অভিনয় করে গিয়েছেন তিনি। কখনও নায়ক নায়িকার বাবা, কখনও দাদুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। কালোচিতা, বং কানেকশান, টিনটোরেটোর যীশু, অন্তরমহল, অটোগ্রাফ, বাই বাই ব্যাংকক, হরিপদ ব্যান্ডওয়ালা, কাহানী ২ এর মতন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। নিজের অভিনয় জীবনের নানান অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। একজন অভিনেতাকে নিজের অভিনয় জীবনে নানান ধরনের চরিত্রে অভিনয় করতে হয় তবে খুব অল্প বয়স থেকেই বাবা তাদের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বর্তমানে এমন অনেক অভিনেত্রী অভিনেতাকে দেখা যায় যারা খুব অল্প বয়সেই শাশুড়ি ঠাকুমা ইত্যাদি নানান ধরনের চরিত্রে অভিনয় করেন যদিও বিশ্বজিৎ বাবুর সেই নিয়ে কোন আক্ষেপ নেই।
সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয় আগেকার দিনে পার্শ্ব চরিত্রে অভিনয় করলে ততটা সম্মান দেওয়া হতো না। কিন্তু বর্তমানে সেই সম্মানটা দেওয়া হয়। অভিনেতার এই নিয়ে কি মতামত, অভিনেতা জানান, ‘সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। তাই এত প্রচারও ছিল না। তাই নিজেকে প্রকাশ করার এত সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক উন্নত। তাই পার্শ্ব চরিত্রগুলিও গুরুত্ব পায় সমানভাবে। যেমন আমি মিঠুন চক্রবর্তীর বাবার চরিত্র যেমন অভিনয় করেছি, তেমনই আবার জিৎ, দেব কোয়েলের বাবা দাদুর চরিত্রেও অভিনয় করেছি। আবার সন্তান ছবিতে মিঠুনের বন্ধুর চরিত্রে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে এটাই তো বড় প্রাপ্তি। বিভিন্ন চরিত্রে আমি দর্শকের সামনে নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছি।’ অভিনেতার পছন্দের মানুষ উত্তম কুমারকে নিয়ে হঠাৎ করে তিনি বলেন, ‘উত্তম কুমার খুব ভালো সময়ে চলে গেছে। এ কথাটা হয়তো বলতে নেই কিন্তু উনি অনেক খারাপ ছবিও পেতে পারতেন। তাই ভগবানের অনেক কৃপা যে উনি সেই খারাপ সময়টা দেখেননি।’
আরও পড়ুনঃ দীপের অফিসের সামনে খাবারের দোকান দিলো ঝাঁপি! পরিবারের বিরুদ্ধে গিয়ে বড় সিদ্ধান্ত নিলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব
শেষবার অভিনেতাকে জি বাংলার মিঠাই ধারবাহিকে নায়কের দাদুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। যেই চরিত্রেই অভিনয় করেছে তিনি প্রশংসা পেয়েছেন দর্শকমহলে। বর্তমানে এই বয়সে এসেও চুটিয়ে কাজ করে চলেছেন। এতোটুকু বিশ্রাম নেননি কোনদিনও।

