দীপের অফিসের সামনে খাবারের দোকান দিলো ঝাঁপি! পরিবারের বিরুদ্ধে গিয়ে বড় সিদ্ধান্ত নিলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতে গুরুত্বপূর্ণ একটি অংশ হল ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Porineeta)। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক প্রথম দিন থেকেই জনপ্রিয় দর্শকমহলে। শুরু শুরুর দিকে তো টানা কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল। যদিও বর্তমানে এক থেকে পাঁচের মধ্যে জায়গা করে নিচ্ছে।
সেরকমই সদ্যই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক লক্ষ্মীঝাঁপি। ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি (Suvosmita Mukherjee)। আর নায়ক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। বেশ কয়েকবছর পর আবার ধারাবাহিক জগতে ফিরেছেন অভিনেতা। বেশ অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটির জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ঝাঁপি বস্তি থেকে গুন্ডাদের হাত থেকে সকলকে উদ্ধার করে। বস্তির মানুষদের এক জায়গায় জড়ো করে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়। আর ঝাঁপির কথাতেই সকল মহিলারা এক জায়গায় হয়ে রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে।
আজ ঝাঁপির উপরে ভরসা করে ওই বস্তির সকল মহিলা নিজেদের সঞ্চিত সব টাকা ঝাঁপির আঁচলে তুলে দেয়। ঝাঁপি ঠিক করে এই সকল মহিলার কষ্টের উপার্জিত টাকা সুদ সমেত ফেরত দেবে। নিজে একটি ব্যাংক হয়ে উঠবে সকলের। সেই মতোই ঝাঁপি সমস্ত প্ল্যান করা শুরু করে। ঝাঁপির এই কাজে তার দুই ননদ, দেওর এবং পিসি শাশুড়ি হাত মেলায়।
আরও পড়ুনঃ ‘ওকে দেখবো বলে চারটে অবধি জেগে থাকতাম, শুনেছি রাতের বেলায় মৃ’ত মানুষেরা…’- একাকিত্বের সঙ্গে লড়াই করে দিন যাপন করছেন সর্বহারা অভিনেত্রী! স্বামীর মৃ’ত্যুর পর রাতগুলো ছিল ভয়ংকর! আবেগপ্রবণ সুভদ্রা মুখোপাধ্যায়
তারপরে সবাই মিলে ঠিক করে সামনে যেহেতু পুজো তাই অফিস পাড়ায় একটি খাবারের দোকান দেবে ঝাঁপি। সেখানেই কম দামে পুষ্টিকর খাবার বিক্রি করবে সুদের টাকাটা উঠে আসবে, সাথে ব্যবসা হবে। আর কথা মত কাজ শুরু করে। ৬০ টাকা প্লেট পোলাও মাংস বিক্রি করা শুরু করে। ঝাঁপির প্রথম দিনই বেশ রমরমা হয় ব্যবসা। ঝাঁপির স্বপ্ন সে নিজে একটি ব্যাংক হয়ে ওঠে সাধারন মানুষের পাশে দাঁড়াবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

