বিরাট দুঃসংবাদ! মাত্র ৫২ বছরে থেমে গেল তাঁর কণ্ঠস্বর! পৃথিবীকে বিদায় জানালেন জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ!

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই। মাত্র ৫২ বছর বয়সে হঠাৎই থেমে গেল তাঁর প্রাণবন্ত কণ্ঠস্বর। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় আইসিইউতে লড়াই করলেও শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারলেন না অসমের এই সঙ্গীত সম্রাট। খবরটি ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গিয়েছে ভক্ত থেকে সহকর্মী সকলেই।
শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। সেদিনই সিঙ্গাপুরের মঞ্চে পারফর্ম করার কথা ছিল জুবিনের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তার আগে যে এমন এক অঘটন ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মুহূর্তের মধ্যেই উল্লাস বদলে যায় শোকে। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না শিল্পীকে।
সংগীতমহলে নেমে এসেছে গভীর অন্ধকার। যাঁর কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছিল প্রেম, বেদনা, আনন্দ, প্রতিবাদ— তাঁর চলে যাওয়া মানে এক অপূরণীয় ক্ষতি। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ বহু শিল্পী সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। ভক্তদের চোখেও জল, যেন বিশ্বাস করতেই পারছেন না প্রিয় গায়ক আর নেই।
এর আগেও একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন জুবিন। গত মে মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। দীর্ঘদিনের বন্ধু রাজু বরুয়া জানিয়েছিলেন, সে সময়ও জ্বর, সর্দি আর পেটব্যথায় ভুগছিলেন তিনি। তবুও অসুস্থ শরীরেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নতুন অসমীয়া ছবি ভাইমন দা-র জন্য। সেই সময়ে সেরে উঠলেও এবার আর ফিরলেন না।
আরও পড়ুনঃ মা হয়ে এক মা হারা সন্তানের জীবন ছারখার করতে ব্যস্ত রায়ানের মা! একটা ফুটফুটে মেয়ের মৃ’ত্যু কামনা করতেও বাঁধছেনা তার! ‘মা জাতির কলঙ্ক’- দাবি দর্শকদের!
অসমের এই প্রিয় সন্তান শুধু উত্তর-পূর্বের নয়, গোটা দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগৎ এক গভীর শূন্যতার মুখে পড়ল। গান, কণ্ঠ আর মঞ্চে তাঁর উপস্থিতি অমর হয়ে থাকবে, কিন্তু মানুষ জুবিন গর্গকে আর কখনও ফিরে পাওয়া যাবে না। স্মৃতির ভাঁজে ভাঁজে বেঁচে থাকবেন তিনি, আর ভক্তদের মনে প্রতিধ্বনিত হবে তাঁর গান।

