শারদ উৎসবে উপস্থিত গোটা জি বাংলা পরিবার! কিন্তু অনুপস্থিত জিতু! বেছে বেছে জিতু কামালকেই বাদ দিলো জি! কিন্তু কেন?

আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। আর মাত্র একটা সপ্তাহ এরপরই রাজ্য বাসি মেতে উঠবে সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে। তার আগেই জি বাংলার (Zee Bangla) পক্ষ থেকে নিয়ে আসা হলো মাস জুড়ে শারদ সুরের নতুন ভিডিও। প্রতিবারই জি বাংলার পক্ষ থেকে এই ধরনের একটি ভিডিও নিয়ে আসা হয়। পুজোর দিনগুলিতে বিশেষ পর্ব দেখানো হয়ে থাকে ধারাবাহিকগুলিতে (Bengali Serial)।

সুন্দর সেই ভিডিওতে দেখা যাচ্ছে জি বাংলার প্রত্যেকটি ধারাবাহিকের নায়ক নায়িকারা উপস্থিত আছে। প্রত্যেকটি ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা একসঙ্গে হাত ধরে এসে নাচে গানে সুন্দরভাবে ভিডিওটি ফুটিয়ে তুলেছে। কিন্তু সেই ভিডিওতে অনুপস্থিত জিতু কামাল। যাকে আমরা দেখতে পাই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক চরিত্রে।

ওই ভিডিওতে দিতিপ্রিয়াকে উপস্থিত থাকতে দেখা গেছে ঠিকই কিন্তু জিতুকে দেখা যায়নি। সেই নিয়ে দর্শকের মনে শুরু হয়েছে প্রশ্ন। কেন জিতুকে দেখা যায়নি ভিডিওতে? সকল নায়ক উপস্থিত থাকলেও জিতুর অনুপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে দর্শকের। তবে কি জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যেকার সম্পর্ক এখনো ঠিক হয়নি?

আশা করি সকলেই জানেন কিছুদিন আগে জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছিল। তাদের ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট সামনে এসেছিল। দিতিপ্রিয়া জিতুর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ এনেছিলেন। জিতু নিজেকে নির্দোষ প্রমাণ করতে সেই চ্যাটের স্ক্রিনশট সকলের সামনে তুলে ধরেছিলেন সেই নিয়ে অনেক জলখোলা হয়েছিল।

আরও পড়ুনঃ এতদিন মায়ের ঘাড়ে বসে খেয়ে, চাকরি পেতেই বাড়ি ছাড়লো বুবলাই! অসহায় মায়ের দিকে ফিরেও তাকালো না সে! বাস্তব তুলে ধরছে চিরসখা

ওই ঘটনার পরে একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছিলেন তারা। এমনকি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথা হচ্ছিল জিতু এবং দিতিপ্রিয়ার। ধারাবাহিক থেকে সরে যাওয়ার কথাও শোনা গিয়েছিল। যদিও তার কিছুদিন পরে দুজনে নিজেদের মধ্যেকার সেই ঝামেলা মিটমাট করে নিয়ে আবার একসঙ্গে কাজ শুরু করেন। কিন্তু জি বাংলার পক্ষ থেকে শারদ উৎসবের এই বিশেষ ভিডিও সামনে আসার পর থেকে দর্শকের মনে নানান প্রশ্ন উঠেছে। তবে কি এখনো দিতিপ্রিয়া এবং জিতুর মধ্যেকার দূরত্ব বজায় আছে? শুধুমাত্র ধারাবাহিকের স্বার্থে গিয়ে একে অপরের সাথে শুটিং করছেন তারা?

Back to top button