এতদিন মায়ের ঘাড়ে বসে খেয়ে, চাকরি পেতেই বাড়ি ছাড়লো বুবলাই! অসহায় মায়ের দিকে ফিরেও তাকালো না সে! বাস্তব তুলে ধরছে চিরসখা

অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং অভিনেতা সুদীপ মুখার্জির (Sudip Mukherjee) জুটিতে স্টার জলসার পর্দায় বেশ কয়েকমাস আগে শুরু হয়েছে চিরসখা (Chirosokha)। ধারাবাহিকে একেবারে ভিন্ন ধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আর পাঁচটা ধারাবাহিকের মতো এই ধারাবাহিকটির গল্প নয়। অনেকদিন পর এরকম ভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)।

এই ধারাবাহিকের গল্প আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের বর্তমান পর্বে দেখানো হচ্ছে নতুন আবার নিজের বাড়িতে ফিরে আসায় সেটা কিছুতেই মেনে নিতে পারছে না বর্ষা এবং বুবলাই। বর্ষার উস্কানিতে বুবলাই এতটা পাল্টে গেছে। বিয়ের পর সে নতুন কাকুকে আগের মত পছন্দ করে না। যে নতুন কাকু ছোট থেকে মানুষ করলো, বড় করে তুললো, খাওয়ালো, পরালো তাকে এখন নিজের শত্রু ভাবতে শুরু করেছে। আর যেদিন থেকে জানতে পেরেছে নতুন এবং তার মায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেদিন থেকে মাকেও আরো ঘৃণা করতে শুরু করলো।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নতুন ফিরে আসার পর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বুবলাই। যদিও চাকরির অফার লেটার হাতে পেয়েই এই সিদ্ধান্ত নিতে পেরেছে বুবলাই। সেই অফার লেটার পাওয়া মাত্রই বাড়ি ছাড়া সিদ্ধান্ত নিয়েছে তারা। চিরসখা ধারাবাহিকে যেন ঠিক বাস্তবের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। বাস্তবে যেমন অনেক সময় এমন ঘটনা দেখতে পাই। ছেলে মেয়েরা বড় হয়ে, পড়াশোনা করে, চাকরি পেয়ে বাবা-মাকে ছেড়ে বিদেশ চলে যায়। ঠিক সেই গল্পটি ফুটিয়ে তুলছে চিরসখা।

আরও পড়ুনঃ ‘কাজ না পাওয়ায় ভিক্ষে করতে হয়েছে…কাজ পেলে তবে সংসার চলবে’- অভিনয় জীবনে শুধুই অনিশ্চয়তা! বাস্তব তুলে ধরলেন অভিনেত্রী কনীনিকা!

বুবলাই, বর্ষার এই ব্যবহার দেখে দর্শক তো ভীষণই ক্ষেপে উঠেছে তাদের উপরে। এমনিতেই তাদের আচার-আচরণ তাদেরকে মোটে পছন্দ করে না দর্শক। তার উপরে ধারাবাহিকের আজকের এপিসোড দেখে দর্শক তো আরো ক্ষেপে উঠেছে। কিভাবে এতদিন নতুনের বাড়ি টাকা সমস্ত কিছু ভোগ করে যেই চাকরি পেল অমনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। মায়ের অসুখের কথা শুনেও একবারও নিজের সিদ্ধান্ত পাল্টালো না বুবলাই।

Back to top button