নববর্ষের সূচনায় মেতে উঠল মোদক বাড়ি! এবার হবে সোম তোর্সার বিয়ে! হাসিখুশি হল্লা পার্টি, মিঠাই, উচ্ছে বাবু সকলকে একসাথে দেখে খুশি ভক্তরা

নতুন বছরের গন্ধ পেয়ে উৎসবে মেতেছে বাংলার মানুষ। সেজে উঠেছে বাড়ি ঘর। নতুনভাবে শুরু করার তাগিদে মেতে উঠেছে বাংলা। আর সেই উৎসব ছড়িয়ে গেছে বাংলায় বিনোদনদাতা ধারাবাহিক গুলির মধ্যেও। বিভিন্ন ধারাবাহিকে পালিত হচ্ছে নতুন বছর আগমনের অনুষ্ঠান। আর সেই উৎসব পালনের নাম লিখিয়েছে মিঠাই এর হল্লা পার্টিও।

জি বাংলা (Zee Bangla) সবচেয়ে পুরনো ধারাবাহিকের মধ্যে অন্যতম মিঠাই (Mithai)। যার মূল ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায়। একটা সময় টানা ৫৬ বার টিআরপি তালিকাতে প্রথম হয়েছে এই ধারাবাহিক। তবে বর্তমানে টিআরপি তালিকাতে সেভাবে টপ না করলেও জনপ্রিয়তা নিরিখে এখনও মিঠাই এগিয়ে।

mithi mithai

কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মিঠাই ধারাবাহিকে রাতুল আর শ্রীতমার পর তৃতীয় ব্যক্তি এসে হাজির হয় সোম আর তো জীবনেও। তাদের মধ্যকার সম্পর্কটা প্রায় ভাঙতেই বসেছিল বললে ভুল হবেনা। এই ভাঙ্গন আটকাতে নানাভাবে চেষ্টা করে গেছে মিঠাই সিড এবং গোটা পরিবার।

সদ্য সদ্য ঝড় বয়ে যাওয়া এই দম্পতির মধ্যে পুনরায় নতুন শুরুটা নতুন বছরের শুভ প্রারম্ভের সাথে হলে নেহাত মন্দ হয় না আর সেই মতোই প্ল্যান করছে হল্লা পার্টি। সোম তোর্সার পুনরায় বিয়ে দিতে চায় মিঠাইয়ের হল্লা পার্টি। আর যেমন ভাবা তেমন কাজ। একদিকে নববর্ষের আনন্দ অন্যদিকে আর একটা বিবাহ দুই মিলে দর্শকদের ড্রয়িং রুম একেবারে জমে ক্ষীর।

mithai new episode

আর খুব বেশিদিন নেই মিঠাই শেষ হতে। তার আগেই মিঠাইয়ের পর্ব গুলি দেখে বেশ সন্তুষ্ট দর্শকমহল। শেষ হয়ে যাওয়ার আগে শেষ কয়েকটা দিন ভরপুর বিনোদন দিয়ে চলেছে মিঠাই। আর এই বিনোদনে আনন্দের সাথে সাথে মিঠাই শেষ হওয়ার দুঃখ সমানতালে মানুষের মনকে ব্যথিত করছে।

Back to top button