গুঞ্জন রটেছিল আগেই, আলগা হচ্ছে সম্পর্ক! শোভন স্বস্তিকার সম্পর্কে চিড়! তবে কি প্রাক্তনের আনাগোনা নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? 

টেলিপাড়ায় চোখ ঘোরালেই দেখা যাচ্ছে একদিকে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠছে তো অন্যদিকে অন্যদিকে একটি বিচ্ছেদ ঘটছে। কিছু কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে কয়েক মাসের ব্যবধানেও। আবার কিছু কিছু সম্পর্ক দীর্ঘমেয়াদি হলেও অন্তিমে সেই বিচ্ছেদই নিয়তি হয়ে দাঁড়াচ্ছে। আরো একবার তারই নিদর্শন দিতে দেখা গেল জনপ্রিয় টেলি অভিনেত্রী ও জনপ্রিয় গায়কের বিচ্ছেদের মাধ্যমে।

এই মুহূর্তে নেটমাধ্যম থেকে স্টুডিও পাড়ায় আলোচনার শিরোনামে অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। টলি বা টেলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। টেলিপাড়ায় হঠাৎ শোনা যাচ্ছে তারকা জুটির সম্পর্কে ফাটল ধরার কথা। সম্প্রতি, স্বস্তিকার সোশ্যাল মিডিয়ার পোস্টেও মিলছে কিছুটা ইঙ্গিত। অবশ্য বিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে কেউই মুখ খোলেননি। স্বস্তিকা-শোভনের মধ্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমনের প্রবেশই নাকি বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ! এমনটাই বলছেন কেউ কেউ।

ব্যস্ততার কারণে শোভন স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না । সেই কারণেই নাকি দূরত্ব তৈরী হয় তাদের মধ্যে। বোঝাপড়ার সমস্যা তৈরী হচ্ছিলো তাঁদের সম্পর্কে। তাই নাকি তিক্ততা বাড়াতে চাননি তাঁরা। অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন শোভন গাঙ্গুলি এবং স্বস্তিকা দত্ত। প্রসঙ্গত, স্বস্তিকার আগে ইমনের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। যদিও বিচ্ছেদ হয়ে যায় তাঁদের । এই মুহূর্তে ইমন বিবাহিত। এক সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে ইমনকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।’

শোভনের প্রাক্তন যে করিৎকর্মা একজন তা টলিউডের কারোর জানা বাকি নেই। দুই প্রাক্তনের এই মিলনের খবর স্বস্তিকার কানে যেতেই তাঁর মন রীতিমতো ভেঙে যায়। যদিও এখনই এই সম্পর্ক ভাঙতে নারাজ। স্বস্তিকা শোভনকে আরও একটি সুযোগ দিতে চান বলেই জানা গিয়েছে। যদিও এই বিষয়ে শোভন বা স্বস্তিকা কিন্তু স্পিকটি নট।

স্বস্তিকার ইনস্টাগ্রাম পেজে নজর রাখলেই বোঝা যাবে অভিনেত্রী দুঃখে ভরা ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী দাঁড়িয়ে সমুদ্রের ধারে এবং নেপথ্যে বাজছে ‘ইন্তেজার হ্যয় অব তেরা সহি হোনে কা’। এই ভিডিওতে তিনি কার সংশোধন চান সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এর আগেও তিনি জগন্নাথ দেবের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, সবাইকে ভালো রেখো। এই সব কিছুই ইঙ্গিত করছে যে স্বস্তিকা ভালো নেই। আর এর পিছনে যে শোভনের প্রাক্তন যে দায়ী তা নতুন করে আর বলার প্রয়োজন নেই।

Back to top button