স্ক্যামের ফাঁদে পা দিল উজি নিশার বাবা! ছোট্ট ভুলে নষ্ট হয়ে গেল দুই বোনের ভবিষ্যৎ! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলি হয় নারীকেন্দ্রিক। নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয়। সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়।
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস। গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার থেকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠিঝোরা ধারাবাহিক শেষ করেছে।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে অনেক কষ্ট করে নিশাকে রাজি করিয়ে অবশেষে বিয়ের জন্য বোঝাতে পেরেছে উজি। উজির মায়ের নামের একটি জমি বিক্রি করে নিজের বড় মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে উজির বাবা। সেই নিয়ে এখন বাড়িতে জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে। জমি বিক্রি করার সময় ঋষি নিজে উজি এবং নিশার বাবাকে কথা দিয়েছিল সঠিক দাম দেওয়া হবে জমির। কিন্তু ঋষির পেছনে যে তার মেসোমশাই এবং জামাইবাবু কারচুপি করছে সেটা জানতো না কেউ।
আরও পড়ুনঃ সবার সামনে অদ্ভুত প্রস্তাব দিল মিটিল! তবে কি কমলিনী নতুনের জীবনে আসতে চলেছে নতুন মোড়! দুর্ধর্ষ আজকের পর্ব
এরইমধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ের দিনকে নিজের জমির মূল্য নিতে গিয়ে উজি এবং নিশার বাবার সাথে বেইমানি হয়েছে। ওই জমি বিক্রির টাকার উপর নির্ভর করছে উজি এবং নিশার ভবিষ্যৎ। তবে কি তাদের জীবনে আসতে চলেছে বড় কোন ঝড়? দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

