পারুলকে সকলে সামনে চোর অপবাদ দিল টগর! জেলে বসেই নিজেকে নির্দোষ প্রমাণ করলো পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

পরিণীতা (Parineeta) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দোকানে গিয়ে ত্বরিতা ওই কাস্টমারের বিলের ডিটেলস বের করে দেয়। আর সেই বিলের মধ্যে পারুল দেখতে পায় শিরিনের বাবার নাম। সেটা দেখেই খটকা লাগে পারুলের। সঙ্গে সঙ্গে কাস্টমারদের ফুটেজ দেখে পারুল। তারপর এই ছদ্দবেশী শিরিন এবং তার বন্ধুদের চিনতে পারে। পারুল শিরিনের বাবাকে ফোন করেতার কার্ডের ডিটেলস সম্পর্কে সবটাই জানিয়ে নিশ্চিত হয় এই কাণ্ডের সঙ্গে শিরিন জড়িত রয়েছে।

ওদিকে গোপালকে অভিনন্দা ভালবাসার প্রস্তাব দিলে গোপাল রুক্মিণীর কাটানো মুহূর্তগুলোরকথা ভাবতে থাকে। রুক্মিণী এখনো গোপালের সাথে এই গোটা গ্রামের সাথে জড়িয়ে আছে। অভিনন্দা গোপালকে সত্যি ভালবাসলেও গোপাল মন থেকে রুক্মিণীকে ভালোবাসে, তাই অন্য কাউকে সেই জায়গা দিতে পারবে না। তাই মনে মনে নিজে সিদ্ধান্ত ঠিক করে ফেলে। ওদিকে শিরিনের বাড়িতে এসে শ্রীতমা, মধুরিমা সকলের সাজগোজ করতে থাকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর রায়ানদের সোনার দোকান থেকে যে গয়না নিয়ে এসেছিল সেটা পরতে দেয় শ্রীতমাকে।

তার কিছুক্ষণ পরেই পারুল শিরিনের বাড়িতে পৌঁছে যায় সকলকে নিয়ে। শিরিনের বাবার মুখোমুখি হয়ে পারুল শিরিনকে ডেকে দিতে বলে। এরপরে শিরিনের বাবা গিয়ে মেয়েকে ডেকে আনে। পারুল এসেছে শুনে শিরিন ঘাবড়ে যায় গিয়ে দাঁড়ায় পারুলের সামনে। পারুল ভুনিতা না করে, সরাসরি শিরিনের ওপরে আঙ্গুল তোলে। পারুলকে ফাঁদে ফেলার জন্য শিরিন যে এই ধরনের কারচুপি করে জানিয়ে দেয় সকলের সামনে। কিন্তু শিরিন বলে পারুল মিথ্যে কথা বলছে। পারুলকে মিথ্যাবাদী বলতে থাকে সে। কিন্তু পারুল গয়নার বিল এবং সিসিটিভি ফুটেজ দুটোই প্রমাণ হিসেবে তুলে ধরে। শিরিনের বাবা তো মেয়ের এই সমস্ত কান্ডে লজ্জিত বোধ করে। এদিকে শিরিনের মা মনে মনে ভয় পেয়ে যায় এভাবে চলতে থাকলে পারুল জেনে যাবে শিরিনের বাবাই তার বাবা।

আরও পড়ুনঃ অভিরূপের মুখোশ খুলতে অরণ্যকে নতুন রূপে সজলো ফুলকি! শুরু হলো এক ভয়ঙ্কর খেলা! দুর্ধর্ষ আজকের পর্ব

তারপর বাড়িতে এসে পারুল রায়ানের মাকে চেপে ধরে। কেন রায়ানের মা এরকম একটা কাজ করল সেই জবাব চায় তার কাছে। তিনি স্বীকার না করলেও পারুল ভালোমতোই জানে এই কাজ কারা কারা করতে পারে। কারা কারা চাইনি ত্বরিতা দোকানে গিয়ে কাজ করুক। তাই পারুল সকলকে সাবধান করে দেয় দ্বিতীয়বার এরকম কিছু না ঘটানোর জন্য তাহলে দাদুর কাছে বলে দিতে সে বাধ্য হবে। এদিকে পরের দিন পুলিশ আসে বাড়িতে। দোকানের গয়না চুরি যাওয়ায় টগর পারুলের দিকে আঙুল তোলে। জানায় পারুল চুরি করেছে। এরপর পারুলকে থানায় নিয়ে যায় পুলিশ। যাওয়ার আগে পারুল টগরকে বলে যায় যেন ভগবানের কাছে টগর প্রার্থনা করে পারুল কোনদিনও বেরিয়ে না আসে। কারণ পারুল একবার বেরিয়ে আসলে কাউকে ছেড়ে কথা বলবে না। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button