অভিরূপের মুখোশ খুলতে অরণ্যকে নতুন রূপে সজলো ফুলকি! শুরু হলো এক ভয়ঙ্কর খেলা! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) দর্শকেরা ফুলকি (Phulki) ধারাবাহিকের একটি এপিসোডও মিস করছে না। কারণ ইতিমধ্যেই প্রতিটি পর্ব জমজমাট উঠেছে ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকমহলে প্রথম দিন থেকেই আলোড়ন ফেলেছে। দিনে দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে টিআরপি রেটিং।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অরণ্যকে ট্রেনিং দিতে থাকে ফুলকি। আর কিছুদিন পরে ফুলকি নিজে যায় অভিরূপের ব্যাপারে খোঁজখবর নিতে। আর প্ল্যান মতই ফুলকিকে ফলো করে কয়েকজন গুন্ডা। কিন্তু ফুলকি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এসেছে। তবে ফুলকির অজান্তে ড্রাইভারের ছদ্মবেশে এসেছে অরণ্য। তারপর ফুলকি ঠিকানা খুঁজে বের করে ঠিক অভিরূপ সামন্তের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে ফুলকির দেখা হয় অভিরূপের মা এবং প্রেমিকার সঙ্গে। যার সঙ্গে অভিরূপের বিয়ে ঠিক হয়েছিল। সেখানে গিয়ে ফুলকি জানতে পারে অভিরূপ বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছে।

অভিরূপ সামন্ত যে মৃত একথা শুনতে পেয়ে অবাক হয়ে যায় ফুলকি। বিশ্বাসই করতে পারে না নিজের কানকে। এদিকে ফুলকি অভিরূপের মা এবং প্রেমিকাকে জানায় অভিরূপ নামের এক ব্যক্তি রাজমহলে ঢুকেছে সে নিজেকে অভিরূপ সামন্ত বলে দাবি করছে। আসলে ফুলকি তো অভিরূপ সামন্তকে ধরার জন্য ফাঁদ পেতেছে। তাই জন্য মাধবী অর্থাৎ যার সাথে অভিরূপের বিয়ে ঠিক হয়েছে তার গলায় একটা লকেট বেঁধে দেয় মা কালীর এবং সাবধান থাকতে বলে যায়।
আসলে ওই লকেটের মধ্যে লাগানো রয়েছে ট্র্যাকার। যেটা দিয়ে ট্র্যাক করে তাদের কোন বিপদ হলে বুঝতে পারবে ফুলকি। ফুলকি তাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই, মাধবীকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর সঙ্গে সঙ্গে সেখানে ট্র্যাক লোকেশন দেখে পৌঁছে যায় ফুলকি। এদিকে রুদ্র আবার ফুলকির সমস্ত প্ল্যান ধরতে পেরে ইচ্ছে করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ ‘মেকাপের নামে র’ক্তারক্তি কান্ড করলেন…’- মেকআপ করতে গিয়ে ফাটিয়ে দিলেন জিতু কামালের মাথা! একেবারে র’ক্তারক্তি কান্ড আইনের দ্বারস্থ অভিনেতা!
অভিরূপের প্রেমিকাকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে ফুলকি। ফুলকি আর অভিরূপ যখন মুখোমুখি হয় তখন সে আবারো ফুলকির দিকে বন্দুক তাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। অভিরূপ ফুলকিকে জানিয়ে দেয় সেই রুদ্রকে খুন করেছে। ফুলকি তো আগেই অভিরূপকে সন্দেহ করেছিল। এবার নিজের মুখেই স্বীকার করল সব কথা। কিন্তু ফুলকির কোন ক্ষতি করতে পারে না রুদ্র তার আগেই অরণ্য হাজির হয় এবং ফুলকিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে উপস্থিত হয় সেখানে। কিন্তু আবারো সকলের চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে রুদ্র এবং গুন্ডারা। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

