“অনুরাগের ছোঁয়া”কে আবার হারিয়ে দিল “মিঠাই”! সেরা ধারাবাহিকের তালিকায় আবার একবার মিঠাই এগিয়ে এলো! কে কে রয়েছে সেই তালিকায় দেখে নিন

বিকেল ৫ থেকে রাত ১০ টা প্রায় প্রত্যেক টি ঘরেই এই সময় টিভি বাংলা সিরিয়ালের দখলেই থাকে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে মা দিদিমা বৌদি কাকিমা জেঠিমা নিজেদের পছন্দ মত চ্যানেলে নিজের পছন্দ মত সিরিয়ালটি দেখার জন্য সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন । প্রেম, ব্ন্ধুত্ব, সামাজিক সমস্যা, হিংসা, রাজনীতি, কূটনীতি সব মিলিয়ে জমজমাট আধাঘন্টা। তাই হাজার কাজ বা সমস্যা থাকলেও পছন্দের সিরিয়ালগুলি কিন্তু কেউ মিস করেন না। এরকমই জনপ্রিয় ৫ টি সিরিয়াল সম্পর্কে আসুন কিছু জেনেনি।
স্টার জলসা, জি বাংলার মতো বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন অগুনতি নতুন ধারাবাহিক টেলিকাস্ট হচ্ছে। সেই জন্য একের পর এক কপাল পুড়ছে পুরনো ধারাবাহিকগুলির। তবে বাংলার টেলি দুনিয়ায় এমন প্রচুর সিরিয়াল রয়েছে যেগুলি শত নতুন ধারাবাহিকের ভিড়েও চিরকালীন হয়ে রয়েছে। দর্শকদের মনে সেই সিরিয়ালগুলির আবেগ, গুরুত্বই আলাদা। সেই জন্যই তো সম্প্রতি দর্শকদের ভোটের ভিত্তিতে বাংলা টেলিভিশনের সেরা ৫ সিরিয়াল বেছে নেওয়া হয়েছে। ‘মিঠাই’ থেকে শুরু করে ‘অনুরাগের ছোঁয়া’ হয়ে ‘মা’- সেই লিস্টে নাম রয়েছে একাধিক আইকনিক সিরিয়ালের।
পাখি আর অরণ্যের জুটিকে চেনে না এমন মানুষ বোধ হয় কমই আছেন।১৫০০’রও বেশি ভোট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে অরণ্য-পাখির সেই ‘বোঝে না সে বোঝে না’। ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দু’ সিরিয়ালের বাংলা রিমেক ছিল এটি। যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে ছিল দেখার মতো। অন্য দিকে পিছিয়ে থাকেনি জি বাংলাও, ৮৫০’রও বেশি ভোট পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জি বাংলার ‘মিঠাই’ এবং স্টার জলসার ‘কিরণমালা’।
এরপর যে ধারাবাহিকের কথা বলবো সেটি অল্প দিনেই মন জয় করেছে বিনোদন প্রেমী মানুষের, তৃতীয় স্থান অর্জন করেছে ঊর্মি-সাত্যকীর ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালটি। এই ধারাবাহিক পেয়েছে ৫৪০’র কিছু বেশি ভোট। অপরদিকে ৫০০’র একটু বেশি ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছে এই মুহূর্তে বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার আইকনিক সিরিয়াল ‘মা’।
এবার আসা যাক সেই ধারাবাহিক কোথায় যেটা দেখে বড় হয়েছে আজকে প্রজন্মের সিরিয়াল ক্যামেরা। মা-মেয়ের গল্প নিয়ে তৈরি হওয়া ‘মা’ সিরিয়ালটি ২০০৯ সালে শুরু হয়েছিল। চলেছিল ২০১৪ সাল অবধি। তিথি বসু, মহুয়া হালদার, শ্রীতমা ভট্টাচার্য অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে ছিল ব্যাপক। সেই জন্যই তো শেষ হয়ে যাওয়ার প্রায় এক দশক পরেও বাংলা টেলিভিশনের সেরা ৫ সিরিয়ালের তালিকায় ঠিক স্থান করে নিয়েছে ‘মা’।

