‘সেদিন জুতো মেরেছিল, আজ আমায় গালাগাল করছে…’- অভিজ্ঞ অভিনেত্রী হয়েও মেলেনি সম্মান! পুরস্কার স্বরূপ জুটেছে কখনো জুতো আবার কখনো গালাগালি! মুখ খুললেন কাঞ্চনা মৈত্র!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। দীর্ঘদিন ধরেই টেলিভিশন জগতে (Bengali Television) দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী। নিজের দক্ষ অভিনয়ের জন্য বারবার চর্চিত হয়েছেন তিনি। সিরিয়াল (Bengali Serial) হোক না সিনেমা সব জায়গায় নিজের অভিনয়ের ছাপ ফেলে গিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীকে বেশিরভাগ সময় আমরা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখে এসেছি। নেগেটিভ চরিত্রে অভিনয় করে বারবারই দর্শকদের মন জয় করেছেন তিনি। নেগেটিভ চরিত্রে অভিনয় করা সত্যিই মুখের কথা নয়। সেখানে দাঁড়িয়ে এত সাবলীল ভাবে বছরের পর বছর ধরে নিজেকে খলনায়িকার চরিত্রে ফুটিয়ে তুলেছেন কাঞ্চনা তা সত্যি মুগ্ধ করে প্রত্যেককে।
কিছুদিন আগে অভিনেত্রীর একটি ভিডিও চরম ভাইরাল হয়েছিল। শিয়ালদহ স্টেশনে সাত সকাল বেলা এক দম্পতির সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল কাঞ্চনাকে। যদিও পড়ে জানা গিয়েছিল সেটি অভিনেত্রীর আগামী ছবির একটি অংশ শুটিং হচ্ছিল। প্রথমে তো ওই ভিডিও দেখে কেউ বুঝতেই পারেনি সেটা শুটিং এর অংশ।
সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী বেশিরভাগ সময় নিজের অভিনয়ের কারণেই চর্চায় থাকেন, তবে এবারে এক সাক্ষাৎকারে এমন এক বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী যা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। খুব শীঘ্রই অভিনেত্রীর নতুন ছবি কপাল আসতে চলেছে বড় পর্দায়। এই ছবিতেও অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রে দেখা যেতে চলেছে। কিন্তু হঠাৎ এক সাক্ষাৎকারে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী, ‘সেদিন জুতো মেরেছিল আজ আমায় গালাগাল করছে।’ তবে হঠাৎ করে কেন এমন কথা বলেন অভিনেত্রী? কে অভিনেত্রীকে এভাবে আক্রমণ করেছে? কার উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন কাঞ্চনা?
আরও পড়ুনঃ ‘আমি যখন বাহা করেছি ও তখন জন্মায়নি…’- কাকে খোঁচা মেরে এই কথা বললেন অভিনেত্রী রণিতা দাস?
অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘শিয়ালদা স্টেশনের ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল তখন আমি অনেক রকম কমেন্ট পড়েছিলাম ভিডিওতে। অনেকেই বুঝতে পেরেছেন ওটা ছবির শুটিং অনেকে আবার আসল ঘটনা ভেবে নিয়েছেন। তবে তার মধ্যে থেকে একটা কমেন্ট আমাদের পুরো টিমের নজর কেড়ে নিয়েছিল। ওই কমেন্টে লেখা ছিল, ‘এক সময় ৪২ এ অভিনয় করার জন্য বিকাশ রায়কে জুতো মারা হয়েছিল। আজ আপনাকে যে গালাগালি করা হচ্ছে ভাববেন এটা আপনার পুরস্কার।’ এই কমেন্টটা আমার মন ছুঁয়ে গেছিল। আমি ক্লান্ত অবস্থায় যখন এই কমেন্টটা শুনছি তখন আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। আজ মানুষজন এত কমেন্ট করছেন হয়তো উৎসাহ দেখাচ্ছেন বলেই আমরা সকলে কাজ করার উৎসাহ পাচ্ছি। তাই সকলের কমেন্ট আমি মাথায় তুলে রাখি।’ ওই ভিডিওটা দেখার পর অনেকেই ভেবেছিলেন হয়তো ঘটনাটা সত্যি আবার অনেকেই বুঝতে পেরেছিলেন শুটিংয়ের অংশ। সবমিলিয়ে ওই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

