‘আমি যখন বাহা করেছি ও তখন জন্মায়নি…’- কাকে খোঁচা মেরে এই কথা বললেন অভিনেত্রী রণিতা দাস?

টেলিভিশনের পর্দার (Bengali Television) একসময়কার জনপ্রিয় অভিনেত্রী হলেন রণিতা দাস (Ranita Das)। ইষ্টিকুটুম ধারাবাহিকের হাত ধরে একসময় পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। তারপর হঠাৎ করেই ধারাবাহিক ছেড়ে ছেড়ে দেন মাঝপথে। তারপর কেটে গেছে দীর্ঘ বেশ কয়েক বছর রণিতাকে সেভাবে কখনোই বড় পর্দায় বা ছোটপর্দায় দেখা যায়নি।
তবে আবার দীর্ঘ বেশ কয়েক বছর বাদে বড় পর্দায় নিজের নতুন ছবির হাত ধরে ফিরতে চলেছেন রণিতা। এদিকে ছোট পর্দাতেও খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সেই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পেয়েছে। একসঙ্গে এখন রণিতার হাতে প্রচুর কাজ। সেই নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। ধন্যি মেয়ে ধারাবাহিকের হাত ধরে অভিনয় যাত্রার শুরু হয়েছিল রণিতার। প্রথম ধারাবাহিকেই আলোচনায় উঠে এসেছিলেন অভিনেত্রী। তারপর রণিতার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ইষ্টি কুটুম। এই ধারাবাহিকের বাহা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী যা আজও দর্শক মনে রেখেছেন।
দর্শকমহলে আজ অভিনেত্রীকে বাহা নামে বেশিরভাগ মানুষ জানে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শক তাকে এখনো সেই চরিত্রের জন্য ভালোবাসা নেই। সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী সেখানে জানিয়েছেন এই বাহা চরিত্র জন্য এক সময় কতটা ভোগান্তি পোহাতে হয়েছে অভিনেত্রীকে।
সাক্ষাৎকার অভিনেত্রী বলেন, ‘একসময় এই বাহা চরিত্রর জন্য আমার অস্বস্তি হতো। আমি মনে করতাম আমি অন্য কোন চরিত্রে ভালো অভিনয় করতে পারি না। আমার নিজের অভিনয় নিয়ে আমার সন্দেহ হতো। তাই একসময় এই চরিত্রের উপর বিরক্তি এসে গেছিল আমার।’
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে নতুনের বিদেশ যাওয়া আটকে দিল মিঠি! নিজের ভুল বুঝতে পেরে নতুনের কাছে ক্ষমা চাইল সে! দুর্ধর্ষ আজকের পর্ব
অভিনেত্রী আরো বলেন, ‘তবে ১০ বছর বাদে আমি বুঝতে পেরেছি এই চরিত্রটা আমাকে ঠিক কতটা সম্মানের জায়গা করে দিয়েছে। আমি বাংলা টেলিভিশনের জগতে একটা ইতিহাস তৈরি করতে পেরেছি এই চরিত্রে অভিনয় করে। আজও দর্শক আমার সঙ্গে দেখা করতে এলে আমার সাথে কোথাও দেখা হলে বাহা বলে এগিয়ে আসে। তেমনি কিছুদিন আগে একটি ছোট্ট অনুষ্ঠানে ৫-৭ বছরের বাচ্চা মেয়ে এগিয়ে এসে বাহা দিদি বলে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ভাবছি নিশ্চয়ই বাড়ি থেকে ওকে কেউ শিখিয়ে এনেছে। না হলে আমি যখন বাহা চরিত্রে অভিনয় করেছি ও তখন জন্মায়নি। আমার তখন মনে ছিল বাচ্চাটা এবং বাচ্চাটা পরিবারটি কতটা ফেক। কিন্তু তারপর ওর সাথে কথা বলে জানতে পারলাম ওটিটি প্ল্যাটফর্মে আমার সিরিয়াল দেখেছে। তারপর আমার ভুল ধারণা ভেঙ্গে গেল।’

