শেষ মুহূর্তে নতুনের বিদেশ যাওয়া আটকে দিল মিঠি! নিজের ভুল বুঝতে পেরে নতুনের কাছে ক্ষমা চাইল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বারবার নতুন কমলিনীকে বোঝাতে থাকে। নতুন চলে যাচ্ছে শহর ছেড়ে যাতে কমলিনী এবং তার ছেলে মেয়ে ভালো থাকে শান্তিতে থাকে। সেই কথাই বারবার ভাবছেন তিনি। কিন্তু কমলিনী মানতে চাইছে না। পরেরদিন নতুনের যাওয়ার সময় এগিয়ে আসে। কিন্তু কমলিনী নতুনকে ছাড়তে যেতে চায় না এয়ারপোর্ট। সে কখনোই কাউকে বিদায় জানাতে স্বাচ্ছন্দ বোধ করে না।

নতুন চলে যাবার আগে বাবিল এবং মিটিল দুজনেই দেখা করতে আসে তার সঙ্গে। কিন্তু মিঠি একবারের জন্য নতুনের সাথে দেখা করতে আসেনি। বাবিলও ভেঙে পড়ছে তার নতুন কাকু চলে যাচ্ছে বলে। সে তো নতুনকে খুবই ভালোবাসতো সম্মান করতো। এদিকে নতুন চলে যাচ্ছে বলে মিটিল বাবিল-এর সাথে বিয়ে করতে চায় না। মিটিল জানায় নতুন না থাকলে এই বিয়ের কোন মানেই নেই।

এরপর নতুনের যাওয়ার আগে তার সঙ্গে দেখা করতে আসে কমলিনীর কাকা এবং দাদা দুজনেই। আসলে নতুনের এই চলে যাওয়াটা মানতে পারছে না কেউই। কমলিনী নতুনের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করছে সমানে। সেখানে গিয়ে নতুন কি খাবে কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করবে সেটাই ভাবতে থাকে। নতুন বারবার কমলিনীকে বোঝানোর চেষ্টা করে সে কোনোভাবে ম্যানেজ করে নেবে তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু কমলিনীর মন মানতে চায় না।

আরও পড়ুনঃ ‘প্রকৃত বিজ্ঞানীরা ভগবানে বিশ্বাস করেন…’- অভিনেত্রীর বক্তব্যে উত্তপ্ত দর্শক! ‘আপনার সময় হয়েছে, উপরে গিয়ে ভগবানের সাথে দেখা করে আসুন ঠাকুমা’- সমালোচনার মুখে মমতা শংকর!

তারপর নতুন যখন বেরোতে যাবে ঠিক সেই মুহূর্তে এসে উপস্থিত হয়ে মিঠি। মিঠি এসে তো নতুনের উপর অভিমান করতে শুরু করে। নতুন যাওয়ার আগে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করল না তাকে, এতটাই রাগ করেছে মিঠির উপর যে মিঠিকে না বলে সে চলে যাচ্ছিল, এরপর তো কান্নাকাটি শুরু করে মিঠি। মিঠি নতুনকে জানিয়ে দেয় সে তাদের ছেড়ে যেতে পারবে না। শুধুমাত্র মিঠির উপর অভিমান করে তার মায়ের কথা একবারও চিন্তা না করে নতুন এদেশ ছেড়ে চলে যাচ্ছে এটা কিছুতেই মেনে নেবে না। তাই কোনমতেই নতুনের দেশ ছেড়ে যাওয়া হবে না। মিঠির কথা ফেলতে পারে না নতুন। কিন্তু আগে থেকেই তো সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button