বৌদির রক্ষাকবচ হয়ে উঠেছে ননদ! যেমন সাহসী তেমনই স্পষ্টভাষী! চিরসখা ধারাবাহিকে কমলীনি কুরচির সম্পর্কের সমীকরণ দেখে মুগ্ধ দর্শক!

বাংলায় নানান ধরনের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা চিরসখা (Chirosokha)। প্রথম দিকে ধারাবাহিকের জনপ্রিয়তা খুব একটা না থাকলেও, ধীরে ধীরে এই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে টিআরপি তালিকাতে এক থেকে পাঁচের মধ্যে প্রতি সপ্তাহে জায়গা করে নিচ্ছে। ধারাবাহিকটি ধীরে ধীরে দর্শকদের ড্রয়িং রুমে জায়গা করে নিচ্ছে।
ধারাবাহিকের প্রতিটা চরিত্রই সমান গুরুত্বপূর্ণ প্রতিটা চরিত্র একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই ধারাবাহিকের জনপ্রিয়তার পেছনে কারোর অবদান কম নয়। তবে এর মধ্যে থেকেও ধারাবাহিকের বেশ কিছু চরিত্র দর্শকদের বরাবরই সবচেয়ে বেশি পছন্দের। দর্শক সেই চরিত্রগুলোকে এতটাই ভালোবাসা দিয়েছে যে চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধারাবাহিকে।
আর সেই গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে অন্যতম একটি চরিত্র হলো কমলীনির ননদ কুরচি। ধারাবাহিককের শুরু থেকে দেখানো হয়েছে কুরচি কমলীনিকে কতটা সাপোর্ট করে, কতটা ভরসা করে। স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকেই বাপের বাড়িতেই থাকে কুরচি। নিজে একটি চাকরি করে কিন্তু তাও মানসিকভাবে সে বৌদির উপরে সম্পূর্ণ নির্ভরশীল। সত্যি কারো বোঝার উপায় নেই তারা যে ননদ বৌদি। মনে হয় যেন তারা দুই বোন।
যে কোন কাজেই কুরচি কমলীনিকে সবসময় সাপোর্ট করেছে, তার পাশে থেকেছে, তার হয়ে লড়াই করেছে। এমনকি নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে বৌদির পাশে দাঁড়িয়েছে সে। অন্যায়ের সাথে আপোষ করে না কুরচি। আর দর্শক কুরচির চরিত্র ব্যাপক পছন্দ করেছেন খুব অল্প সময়ের মধ্যে।
আরও পড়ুনঃ গোপালের প্রেমে পড়ল বিডিও! অভিনন্দার ডাকে কি সাড়া দেবে গোপাল? নাকি অপেক্ষা করবে রুক্মিণীর জন্য?
বর্তমান সময় যেমন বিভিন্ন ধারাবাহিকের দেখানো হয় ননদ বৌদির মধ্যে সম্পর্ক খারাপ। একে অপরের ভালো দেখতে পারে না তারা। সব সময় বিপদে ফেলে চেষ্টা করে একে অপরকে। সেখানে চিরসখা ধারাবাহিকে এত সুন্দর ননদ বৌদির কেমিস্ট্রি দেখে মুগ্ধ হন দর্শক।

