কমলিনীর কথা রাখতে পারলো না নতুন! শহর ছেড়ে যাওয়ার পথেই ঘটলো বড় দুর্ঘটনা! দুর্ধর্ষ আজকের পর্ব

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীর টাকার সাথে বর্ষার নিয়ে নেওয়া টাকাগুলো নাম্বার মিলিয়ে দেখা হয়। দেখা যায় যে বর্ষার ওই টাকা আর কমলিনীর কাছে থাকা টাকার নাম্বার পর পর মিলে যাচ্ছে। এরপরে তো আর রুদ্রর কিছু বলার থাকে না। বর্ষা এখনো নিজের দোষ স্বীকার করে না। চন্দ্রকে সামনে রেখে নিজের পিঠ বাঁচাচ্ছে সে। এরপর এই নিয়ে ঝামেলা অশান্তি হতে থাকে। রুদ্র মিঠির দিকে টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয়। কমলিনী নিজের টাকা পেয়ে গেছে তাই আর অশান্তি বাড়ায় না। এদিকে এত অপমান করার পরও কমলিনী শাশুড়ির জন্য এত ভাবছে সেই জন্যই তিনি এবারে কমলিনীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। কমলিনী শাশুড়ির উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কমলিনী জানায় তার শাশুড়ি তার কাছেই থাকবে। হয়তো তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে ছেলের কারণে, কিন্তু বয়স্ক মানুষকে কখনো ফিরিয়ে দিতে পারবে না।
ওদিকে নতুনের চলে যাবার সময় এসেছে, নতুনের সব জামা কাপড় গুছিয়ে দিচ্ছে কমলিনী। কুরচিও কমলিনীর সাথে গেছে নতুনের সমস্ত জিনিস গুছিয়ে দিতে। কমলিনী তো কিছুতেই কান্না থামছে না। নতুন চলে যাচ্ছে বলে তারা কিছুই ভালো লাগছে না। কারণ এতগুলো বছর নতুনের উপর ভরসা করে কাটিয়েছে তারা সকলে। নতুন চলে গেলে তারা সত্যিই একেবারে অসহায় হয়ে যাবে। তবে শুধুমাত্র কমলিনী নয় কুরচিও মানতে পারছে না নতুন চলে যাচ্ছে।
কুরচি সকলের জন্য জলখাবার বানিয়ে আনলে কিছুই মুখে তুলতে চায় না কমলিনী। বারবার নতুন তাকে বোঝাতে থাকে। নতুন চলে যাচ্ছে শহর ছেড়ে যাতে কমলিনী এবং তার ছেলে মেয়ে ভালো থাকে শান্তিতে থাকে। সেই কথাই বারবার ভাবছেন তিনি। কিন্তু কমলিনী মানতে চাইছে না। পরেরদিন নতুনের যাওয়ার সময় এগিয়ে আসে। কিন্তু কমলিনী নতুনকে ছাড়তে যেতে চায় না এয়ারপোর্ট। সে কখনোই কাউকে বিদায় জানাতে স্বাচ্ছন্দ বোধ করে না।
আরও পড়ুনঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরছেন মিঠাই! প্রধান চরিত্রে আত্মপ্রকাশ অভিনেত্রীর! কোথায়, কোন চ্যানেলে দেখা যাবে তাকে?
নতুন চলে যাবার আগে বাবিল এবং মিটিল দুজনেই দেখা করতে আসে তার সঙ্গে। কিন্তু মিঠি একবারের জন্য নতুনের সাথে দেখা করতে আসেনি। বাবিলও ভেঙে পড়ছে তার নতুন কাকু চলে যাচ্ছে বলে। সে তো নতুনকে খুবই ভালোবাসতো সম্মান করতো। এদিকে নতুন চলে যাচ্ছে বলে মিটিল বাবিল-এর সাথে বিয়ে করতে চায় না। মিটিল জানায় নতুন না থাকলে এই বিয়ের কোন মানেই নেই। দেখা যাক এরপরে কি সিদ্ধান্ত নেয় নতুন, কি হয় আগামী পর্বে।

