‘আমি থাকা সত্ত্বেও আমাকে প্রমোশনে ডাকা হয়নি…’- জমেছে একরাশ অভিযোগ! ধুমকেতু ছবির প্রমোশনে কেন আমন্ত্রণ পাননি অভিনেতা চিরঞ্জিত?

গত ১৪ ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ছবি ধুমকেতু। দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে ঐদিন। আর সেই নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। মাত্র কয়েক সপ্তাহেই বক্স অফিসে কয়েক কোটি টাকা উপার্জন করে ফেলেছে এই ছবি। কয়েকদিন আগেই নজরুল মঞ্চের অনুষ্ঠানের একসাথে হয়েছিলেন দেব শুভশ্রী। সেইসব ভাইরাল ক্লিপস সারা সোশ্যাল মিডিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দুজনকে এত বছর পর আবার এক সঙ্গে দেখে দর্শকেরা খুবই খুশি।
তারপর ছবি মুক্তির আগে নৈহাটির বড়মার মন্দিরেও পূজা দিতে গিয়েছিলেন জুটিতে। কিন্তু ছবির প্রচারে দেব শুভশ্রী ছাড়া ছবিতে থাকা অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের একবারের জন্যও দেখা যায়নি। কিন্তু কেন ছবির অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা প্রমোশনের জন্য উপস্থিত থাকেননি বিভিন্ন অনুষ্ঠানে কেনই বা দেখা যায়নি তাদের, সেই নিয়ে বারবার দর্শকদের মনে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়। যাকে ধূমকেতু ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা সত্ত্বেও অভিনেতাকে দেখা যায়নি ছবির কোন প্রোমোশনে। কেন অনুপস্থিত ছিলেন অভিনেতা? চারিদিকে ধুমধাম আয়োজনে ছবির প্রচার হচ্ছে। কিন্তু দেখা যায়নি চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় এমনকি কৌশিক গঙ্গোপাধ্যায়কেও। সমস্ত প্রচারানুষ্ঠানে অনুপস্থিত তিন অভিনেতা।
এবার এই নিয়ে মুখ খুললেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়। এক সাক্ষাৎকার অভিনেতা কে জিজ্ঞাসা করা হয় প্রচার অনুষ্ঠানে কেন অভিনেতাদের দেখা যায়নি। চিরঞ্জিত জানান, ‘কিছু কিছু ছবির প্রোমোশনের ধরন আলাদা। এটা আমাদের সময় ছিল না। বর্তমানে প্রচারের স্ক্রিপ্ট তৈরি হয়। কিভাবে প্রচার করলে দর্শক বেশি আকৃষ্ট হবে। কতটা প্রচার করলে দর্শক হলে সিনেমা দেখতে যাবে ঠিক ততটাই করা হয়। আর যাদের দিয়ে প্রচার করলে দর্শক বেশি আকৃষ্ট হবে তাদেরকেই নেওয়া হয়। এখানে দেব শুভশ্রী ছিল মূল। তাদের ফিরে আসাটাই দর্শক উপভোগ করেছে। তাদের জন্যই ধূমকেতু দেখতে গিয়েছেন দর্শক। তাই জন্যই দেব শুভশ্রীকেই এই প্রচারের বেশিরভাগ সময় দেখা গিয়েছে। ছবি মূলত দেব-শুভশ্রীকে ঘিরেই। ফলে, তাঁরা প্রচারের আলোয় থাকবেন সেটাই স্বাভাবিক। এর বাইরে আর কিচ্ছু নয়।’
আরও পড়ুনঃ ‘আমি ভীষণই নির্লজ্জ’- মহাভারত থেকে মেয়েবেলা, তাকে ছাড়া সবই অসম্পূর্ণ! হঠাৎ নিজেকে নির্লজ্জ কেন বললেন রূপা গঙ্গোপাধ্যায়?
এই নিয়ে চিরঞ্জিত বা রুদ্রনীলের কোনও অভিযোগও নেই। ধূমকেতু ইতিমধ্যে কয়েক কোটি টাকা লাভ করেছে বক্স অফিসে। রমরমিয়ে চলছে এখনো। দেব শুভশ্রীর দীর্ঘ ৯ বছর বাদের ছবি বলে কথা দর্শকদের তো এই উন্মাদনাটা খুবই স্বাভাবিক।

