‘জানেন না যখন করছেন কেন, না জানলে ছেড়ে দিন…’- রাজনীতি নিয়ে ছ্যাবলামো! দেবকে এক হাত নিলেন অরিত্র দত্ত বণিক!

বর্তমান সময় টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টার বলতে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন সকলের প্রিয় অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari)। দীর্ঘ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেব। দেবের অভিনয়ের তালিকায় যেমন পাগলু, খোকাবাবুর মত ছবি রয়েছে তেমনি রয়েছে প্রধান, টনিক, চাঁদের পাহাড়ের মত একাধিক ছবিও রয়েছে। মোট কথা কমার্শিয়াল ছবির হাত ধরে উঠে এসে বর্তমানে বিভিন্ন রকম চরিত্রে দেবকে অভিনয় করতে দেখতে পাচ্ছি আমরা।

তবে শুধুমাত্র অভিনয় জগতে নয়, রাজনৈতিক জগতেও ব্যাপক সক্রিয় তিনি। অভিনয়ে আসার পরেই শাসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন দেব। তারপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক বছর। মাঝে অভিনেতা রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছিল। সেই নিয়ে অনেক জল ঘোলা হয়েছে।

দেব পূর্ব মেদিনীপুরের ঘাটালের হয়ে ভোটে দাঁড়ান, আর প্রতিবারই বিপুল সংখ্যক ভোটে জয়ী হন। তবে রাজনীতিতে যোগদান করার পরে অনেকবার অভিনেতাকে কটাক্ষ, সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এবারে দেবে দিকে সরাসরি আঙ্গুল তুললেন অভিনেতা অরিত্র দত্ত বণিক।

অরিত্র রাজনীতির সাথে যুক্ত না হলেও বামপন্থী দলের হয়ে বিভিন্ন জায়গায় নিজের বক্তব্য পেশ করে এবং বিভিন্ন সাংবাদিক চ্যানেলে তাকে আলোচনা সভায় অংশ নিতে দেখা যায়। দেবের সাথে একাধিক সিনেমাতেও শিশু শিল্পী হয়ে অভিনয় করেছেন অরিত্র। খুব অল্প বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। দীর্ঘ কয়েক বছর ধরে তাকে বড় পর্দায় সেভাবে দেখা না। তবে অরিত্র নিজের রাজনৈতিক ময়দানের বক্তব্য দিয়ে দর্শকের মাঝেই নিজের অস্তিত্ব ভালোমতোই ধরে রেখেছে।

আরও পড়ুনঃ যেমন শ্বশুর তেমন বউমা! দুটোই চোর! ‘দুটোরই জেলে যাওয়া উচিত!’- চিরসখা ধারাবাহিকে চোর শ্বশুরের চোর বউ মা! সমালোচনায় মুখর দর্শক!

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের পডকাস্ট শোতে গিয়ে দেবের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতা। অরিত্র বলেন, ‘সেলিব্রেটি দেব একজন খুব ভালো অভিনেতা। তা নিয়ে আমার কোন সন্দেহ নেই। কিন্তু রাজনীতিবিদ হিসেবে দেবকে শ্রদ্ধা করা যাবে না। পার্লামেন্টে গিয়ে ভুল কথা বলে এসেছে। পার্লামেন্টের স্পিচ দেওয়ার সময় বলেছেন এটা আমার শেষ বক্তব্য, পরের দিনে আবার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ডাকে দলে গিয়ে যোগ দিয়েছেন। কখনও বলেছেন আমি রাজনীতি বুঝিনা। কেন বোঝেন না? আপনি এমন একটা চেয়ারে বসে আছেন যেখানে আপনার হাতেই লেজিসশন পাশ হয়, পলিসি পাশ হয়। পার্লামেন্টে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গা সেখানে গিয়ে আপনি কখনোই বলতে পারেন না আপনি রাজনীতি বোঝেন না।’ অনেকেই অরিত্রর এই কথা সমর্থন করেছে আবার অনেকেই অরিত্রের বিপক্ষে কথা বলেছে।

Back to top button