পারুলকে চোর অপবাদ! দিদিকে জেলে পাঠালো টগর! শয়তানের মুখোশ খুলতে এবার রণচন্ডী রূপে পারুল! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রায়ান তো লন্ডন চলে গিয়েছিলে পড়াশোনা করার জন্য। তার জন্য ভীষণ খুশি সকলে। এদিকে সবাই নিজের ক্যারিয়ার গড়ে নিচ্ছে কিন্তু ত্বরিতা বারবার নিজের কথা ভাবছে সে এত পড়াশোনা করেও এত স্বপ্ন দেখে পূরণ করতে পারল না। তার জন্য পারুল ঠিক করেছে পাশে দাঁড়াবে। সেই মতই বাড়ির ব্যবসা সোনার দোকানে কাজে নেওয়ার জন্য বাড়ির বড়দের অনুরোধ করে। প্রথমে তো কেউ রাজি হয় না কারণ দাদু মানবে না বলে।
কিন্তু পরে দাদুকে ঠিক রাজি করিয়ে নেয় পারুল। এদিকে পারুলের এই বারবাড়ন্ত কেউই পছন্দ করেনা। বিশেষ করে রায়ানের মা, কাকিমা এরা। আর তাদের সাথে এখন হাত মিলিয়েছে টগর। তাই তারা সকলেই চায় পারুলকে নিচে নামাতে। এইজন্যই শিরিনের সাথে হাত মিলিয়ে পারুলকে বিপদে ফেলার জন্য প্ল্যান করে সেই মতই গয়নার দোকানে ত্বরিতাকে ফাঁসিয়ে দেয়। কিন্তু দোকানে লস হয়, সব দোষ এসে পরে ত্বরিতার ঘাড়ে। আর পারুল জানে ত্বরিতাকে এসমস্ত কোন কাজ করেনি তাই ত্বরিতাকে অপরাধ মুক্ত করতে পারুল চ্যালেঞ্জ নেয়।
আরও পড়ুনঃ চোরের মায়ের বড় গলা! দিনে দুপুরে কমলিনীর টাকা চুরি! ধরা পড়েও লজ্জা নেই বর্ষার! ছেলের বউকে কি পুলিশের হাতে তুলে দেবে কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব
আর এরই মধ্যে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পারুলকে বিপদে ফেলার জন্য তাকেই চোর প্রমাণিত করেছে টগর। জেলে যাওয়ার আগে তাই পারুল টগর করে সাবধান করে যায় যে পারুল যদি জেল থেকে বেরিয়ে আসে তার বিপদ। দেখা যাক কি হয় আগামী দিনে।

