পারুলকে বদনাম করতে ত্বরিতার সর্বনাশ করলো শিরিন! হাত মেলালো রায়ানের মা! ত্বরিতাকে নির্দোষ প্রমাণ করতে প্রতিজ্ঞা বদ্ধ পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ত্বরিতাও নিজের জন্য কিছু করতে চায় তবে বিয়ের পর সংসারের জন্য সব বন্ধ হয়ে যায়। তাই এখন তার এই সংসারে দমবন্ধ লাগে। ওইদিকে বাড়ির যা পরিস্থিতি তাতে দোকানের চাপ রায়ানের বাবা কাকা একা সামলাতে পারছে না। তাই তারজন্য কাউকে প্রয়োজন। তখন পারুলই সবাইকে ত্বরিতার কথা জানায়। সবাই তো অবাক, রায়ানের মা বাধা দেয়। কিন্তু বাড়ির সবাইকে বোঝায় যদি পারুল বাইরে গিয়ে কাজ করতে পারে তাহলে তোর এটা কেন পারবে না রানের মা রায়ানের কাকিমা নিজেদের জন্য কিছু করতে পারেনি বলে ত্বরিতা পারবেনা এমন কোন কথা নেই। পারুলকে সমর্থন করে রায়ানের পিসিমণি।

Bengali serial

সবাই জানে দাদু এই প্রস্তাবে কিছুতেই রাজি হবে না। কিন্তু পারুল ঠিক করে সে ঠিক দাদুকে কোনরকম ভাবে রাজি করিয়ে নেবে। তারপর দাদু এসে জানতে চায় কি নিয়ে আলোচনা হচ্ছে তখন পারুল বলে ত্বরিতা কাল থেকে বাবা কাকাদের সাথে দোকানে বসবে। দাদু এই প্রস্তাব শুনে মারাত্মক রেগে যায়। বাড়ির বউ বাইরে কাজ করতে যাবে এটা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। কোনোমতেই তিনি রাজি হয় না প্রথমে।

তারপর পারুল দাদুকে বলে পারুল যদি পড়াশুনা করতে বাইরে যেতে পারে তাহলে ত্বরিতা কেন পারবে না। আর ত্বরিতার যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। আর দাদু পারুলকে কথা দিয়েছিল সে পুরস্কার হিসেবে যা চাইবে তাই দেবে দাদু। আর দাদু যেহেতু একবার নিজের দেওয়া কথা ফিরিয়ে নেয় না তাই পারুলের কথা বাধ্য হয়ে তাকে মেনে নিতে হয়। এদিকে রায়ানের মা তো এসব সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে গিয়ে রায়ানকে ফোন করে সবটা জানায়। তিনি ভেবেছিল রায়ান হয়তো পারুলকে যা নয় তাই বলবে। কিন্তু রায়ান তো পারুলকে বাহবা জানায় তার এই সাহসের জন্য।

আরও পড়ুনঃ বাড়ি বয়ে এসে ফুলকিকে মা’রার প্ল্যান করল রুদ্র! ফুলকিকে বাঁচাতে বিষ মেশানো মিষ্টি নিজেই খেয়ে নিল অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব!

এদিকে পরের দিন ত্বরিতা দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় বাধা দেয় মৈনাক। সে সকলের সামনে স্বামীর জোর খাটাতে থাকে। মৈনাকের মুখে এমন কথা শুনে অবাক হয় সকলে। পারুল বুঝতেই পারে এই কথাগুলো মৈনাকের নয়। তখন মৈনাক জানায় টগর তাকে এসব বলেছে। পারুল তখনই সকলের সামনে টগরকে শাসন করে। এদিকে পারুলকে শাস্তি দেওয়ার জন্য ত্বরিতার মানসম্মান সকলের সামনে ডুবিয়ে দিল রায়ানের মা এবং শিরিন। সে দোকানে গিয়ে গয়নার দামের সাথে শয়তানি করে পাল্টাপাল্টি করে দেয়, যার ফলে গয়নার দোকানে বেশ কয়েক হাজার টাকার লস হয়। আর সব দোষ পরে ত্বরিতার উপরে। কিন্তু পারুল জানায় ত্বরিতা এসব কাজ করতেই পারে না। সেই ত্বরিতাকে নির্দোষ প্রমাণ করে থামবে। দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button