‘শুভশ্রীর সঙ্গে মনোমালিন্য, বিগত চার পাঁচ বছরে আমরা…’- শুভশ্রীর সাথে মনোমালিন্য নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী!

২০২৫ এমন অনেক ঘটনাই ঘটছে যা কল্পনা করতে পারছে না সাধারণ মানুষ। একের পর এক আশ্চর্য ঘটনার সাক্ষী থাকছেন দর্শক। আর এই বছরটা যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) রিইউনিয়নের বছর। একের পর এক অভিনেতা অভিনেত্রীরা সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে আবার একসাথে ধরা দিচ্ছে।

যেমন কিছুদিন আগেই দেব-শুভশ্রীর রিইউনিয়ন হল। দীর্ঘ ১০ বছর পর আবার একসাথে একই মঞ্চে পাশাপাশি এসে দাঁড়ালেন জনপ্রিয় এই জুটি। দর্শকদের অনুরোধে আবার একসাথে ধরা দিয়েছেন তারা। তার কিছুদিন পরেই আবার শুভশ্রী মিমি তাদের সমস্ত মনোমালিন্য ভুলে একজোট হয়েছে। কিছুদিন আগেই মিমি এবং শুভশ্রীর একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়েছে। যা নিয়ে একেবারে চর্চা তুঙ্গে।

কিন্তু এবারে নিজেদের মনোমালিন্য নিয়ে নিজেই মুখ খুললেন মিমি। কি হয়েছিল তাদের মধ্যে? কেন বিগত ৪/৫ বছরে তাদের এক সঙ্গে দেখা যায়নি, সবটা খোলসা করে সাক্ষাৎকারে জানিয়েছেন মিমি। বিগত বেশ কয়েক বছর একসঙ্গে ধরা দেয়নি শুভশ্রী আর মিমি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কথা হতো তাদের বন্ধুত্ব নিয়ে। একসময় যাদের গলায় গলায় ভাবছিল তারা বিগত কয়েক বছরে এক ফ্রেমে ধরা দেয়নি।

সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন মিমি। মিমিকে প্রশ্ন করা হয় এই যে শুভশ্রীর সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই নিয়ে তিনি কি বলতে চান, মিমি বলেন, ‘শুভশ্রী আমার প্রতিটি জন্মদিনে ফুল পাঠাতো, আমি শুভশ্রীর প্রতিটি জন্মদিন এর ফুল পাঠিয়েছি। ওর যা যা কাজ আমার ভালো লাগে আমি দেখতে পাই সেগুলো দেখি। ও আমার কাজ দেখে আমাকে মেসেজ করে। আর আমাদের মধ্যে যে সমস্যা আছে সে কথা আমি সবসময়ই সোশ্যাল মিডিয়া এবং কিছু মানুষের মুখে শুনতে পেয়েছি। কারণ আমাদের মধ্যে কখনো কোন সমস্যা ছিল না। তাই আমরা যখন রিল করেছিলাম সেই রিলটা এতটা ভাইরাল হয়েছে। আর আমাদের কাজের সময় এতটাই আলাদা যে চার-পাঁচ বছর ধরে আমাদের সেভাবে কখনো দেখা হয়নি। কিন্তু এবারে খুব আশ্চর্যজনকভাবেই আমাদের সময় এক হয়েছে এবং আমরা শুটিংয়ে আসার আগে একে অপরের সাথে ফোনে কথা বলি সময় ঠিক করি তারপর আমাদের দেখা হয়।’

আরও পড়ুনঃ রোহিতের খুনিকে ধরতে “রোহিত” হয়ে উঠল অরণ্য! ফুলকির নতুন ফাঁদে পা দেবে তো রুদ্র? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

উল্লেখ্য, রাজ এবং মিমির সম্পর্ক ভাঙার পরেই ২০১৮ সালে শুভশ্রীর সাথে গাঁটছড়া বাঁধেন পরিচালক। তারপর থেকেই পরস্পরের সাথে মুখ দেখাদেখি বন্ধ হয় তাদের। কিন্তু ইউভান এবং ইয়ালিনীর জন্মের পরে তাদের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি। সে কথা শুভশ্রীও জানিয়েছিলেন। আর এবারে তো মিমি নিজের মুখেই সমস্ত ঘটনা দর্শকদের সাথে ভাগ করে নিলেন।

Back to top button