রোহিতের খুনিকে ধরতে “রোহিত” হয়ে উঠল অরণ্য! ফুলকির নতুন ফাঁদে পা দেবে তো রুদ্র? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম সফল ধারাবাহিক হচ্ছে ফুলকি। দুই বছরেরও বেশি সময় ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিক। প্রত্যেক সপ্তাহে গল্পে নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা।
এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসুকে। ফুলকি ধারাবাহিকের মধ্যে দিয়েই প্রথমবার টেলিভিশনের মধ্যে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী বহুদিন ধরেই ছদ্মবেশ ধারণ করে সবার সামনে গা ঢাকা দিয়ে রয়েছে ফুলকির জীবনের চরম শত্রু রুদ্ররুপ সান্যাল।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, রোহিতকে গুলি করে চিরতরে শেষ করে দিয়েছে রুদ্র। তার হৃদয় নিয়ে বেঁচে রয়েছে তারই মত দেখতে অরণ্য। ফুলকি তার জীবন বাঁচিয়েছে। সে না থাকলে আজ অরণ্য এই পৃথিবীতে থাকতো না। তাই ফুলকির কাছে সে কৃতজ্ঞ। যার ফলে সে বারবার চেষ্টা করছে ফুলকিকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করার। ইতিমধ্যেই বহুবার রুদ্র কবল থেকে ফুলকিকে রক্ষা করেছে সে।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, অরণ্য একবার ফুল দিয়ে আর একবার গান গেয়ে আবার কখনো খাবার তৈরি করে চেষ্টা করছে ফুলকি ম্যাডামের মন জয় করার। কিন্তু ফুলকি নিজের স্যারকে খুব ভালোবাসে তাই সে অন্য কারোর ডাকে সারা দিতে চায় না। সে সরাসরি অরণ্যকে চলে যেতে বলে। অরণ্য বলে সে ফুলকিকে সাহায্য করতে চায়।
আরও পড়ুনঃ পারুলের ক্ষতি করতে ছদ্মবেশে শিরিন! পরিণীতা ধারাবাহিকে থাকছে বিরাট বড় চমক! কি হতে চলেছে আগামী পর্বে?
যার হৃদয় নিয়ে সে বেঁচে আছে তাকে কে খুন করেছে সেটা বের করতে অরণ্য তাকে সাহায্য করবে। ফুলকি বলে, বাঘের হৃদয় পেলেই বেড়াল বাঘ হয়ে যায় না। অরণ্য তখন তাকে ট্রেনিং দেওয়ার কথা বলে। সে বলে, তাকে ট্রেনিং দিলে সে ঠিকই পারবে এই কাজের যোগ্য হয়ে উঠতে। তবে কি এবার অরণ্যই হয়ে উঠবে ফুলকির হাতিয়ার?
View this post on Instagram

