পারুলের ক্ষতি করতে ছদ্মবেশে শিরিন! পরিণীতা ধারাবাহিকে থাকছে বিরাট বড় চমক! কি হতে চলেছে আগামী পর্বে?

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার পরিণীতা ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
যেমন বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে স্কলারশিপ পরীক্ষায় দারুণ ফলাফল করে রায়ান লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এদিকে পারুল নিজের বাবা-মায়ের খোঁজ করছে। যেহেতু পারুল জানতে পেরে গিয়েছে তার আসল বাবা-মা অন্য কেউ তাই জন্য নিজের জন্ম পরিচয় খুঁজে বার করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু পারুলের এই পথে বারবার বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি শিরিন এবং তার মা। তাই পারুলকে বসু বাড়ি থেকে তাড়ানোর জন্য শিরিন রায়ানের মাকে বোঝাতে থাকে রায়ান এখন বিদেশে সেই সুযোগে পারুলকে বাড়ি থেকে তাড়াতে হবে।
এরইমধ্যে ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। একেবারে নতুন লুকে ধরা দিয়েছে শিরিন। আগামী দিনে আরো জমজমাট হতে চলেছে পরিণীতা ধারাবাহিক। দর্শকেরা আন্দাজ করছে এবারে হয়তো নতুন লুকে পরিণীতা ধারাবাহিকে দেখা যাবে শিরিনকে। হয়তো পারুলের ক্ষতি করতেই ছদ্মবেশ নেবে শিরিন। এমনিতেই সব সময় পারুলের ক্ষতি করার জন্য তাকে বিপদে ফেলার জন্য শিরিন নানান রকম শয়তানি করছে এবারেও আগামী পর্বে দর্শকদের জন্য থাকতে দারুন চমক।
আরও পড়ুনঃ বিয়ের জন্য বোন উজির সামনে একগুচ্ছ শর্ত রাখল নিশা! এত সহজে দিদির বিয়ে দিতে পারবে তো উজি? দুর্ধর্ষ আজকের পর্ব
কিছুদিন আগে পরিণীতা ধারাবাহিকে ৩০০ পর্ব সম্পূর্ণ হয়েছে। আর সেই আনন্দে ধারাবাহিকের প্রত্যেকটা কলাকুশলী মিলে সেলিব্রেশনে মেতে উঠেছে। কেক কাটা, নাচ, গান হইহুল্লোড় করতে দেখা গিয়েছে সকলকেই। আর সেখানেই একটি গ্রুপ সেলফিতে শিরিনের একেবারে ভিন্ন রূপ দেখা গিয়েছে। আর সেই ছবি দেখেই দর্শক আন্দাজ করছেন হতে পারে আগামী দিনে দর্শকদের জন্য অপেক্ষা করছে বড় কোনো চমক। দেখা যাক কি হয় আগামী পর্বে।

