“মেয়েরাই মেয়েদের শত্রু” থেকে “মেয়েরাই মেয়েদের ভরসা”! নিজের বড় জা-এর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালো পারুল! পরিণীতা ধারাবাহিকের গল্পে মুগ্ধ দর্শক!

টিআরপি তালিকায় (TRP List) যেই ধারাবাহিকগুলি (Bengali Television) সব থেকে ভালো ফলাফল করে প্রতি সপ্তাহেই তার মধ্যে অন্যতম হলেও পরিণীতা (Patineeta)। জি বাংলার (Zee Bangla) পক্ষ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক খুব তাড়াতাড়ি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গিয়েছে। প্রথমদিকে এই ধারাবাহিক নিয়ে হাসাহাসি ঠাট্টা হলেও ধীরে ধীরে ধারাবাহিকের গল্প দেখে দর্শকদের ধারণা পাল্টেছে। বেশ কিছু বার টিআরপি তালিকায় টপার পর্যন্ত হয়েছে পরিণীতা।

বর্তমানে ধারাবাহিকের গল্প দারুণ ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে দর্শকের সামনে। বর্তমানে ধারাবাহিকের গল্প দেখে দারুণ খুশি দর্শক। বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে পারুলের সাথে কম্পিটিশন করে অবশেষে দারুন ফলাফল করেছে রায়ান। যার জন্য লন্ডনে যাওয়ার সুযোগ পেয়েছে সে। পারুলের জন্যই আবার সঠিক পথে এসেছে রায়ান। সেই কারণেই বাড়ির সকলে রায়ানকে নিয়ে দারুণ খুশি। পারুল নিজেও রায়ানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরে খুশি।

এছাড়াও ধারাবাহিকের গতকালের পর্বের একটি দৃশ্য দেখে দারুণ খুশি হয়েছেন দর্শক। পারুল চরিত্রটি ধীরে ধীরে দর্শকের কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেখানে বর্তমানে প্রতিটি ধারাবাহিকে দেখানো হয় জা এ জা এর মধ্যে হিংসা, মারামারি সেখানে পারুল নিজের বড় জা কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য পুরো পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

গতকালের পর্বে দেখানো হয় ত্বরিতা নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারেনি দেখে তার আক্ষেপ হচ্ছে। আসলে ত্বরিতা পড়াশুনায় খুব ভালো ছিল, কিন্তু বিয়ে হয়ে যাবার পর সংসারের চাপে তারা স্বপ্নগুলো পূরণ হয়নি। পারুল এই কথা জানতে পেরে সিদ্ধান্ত নেয় দাদুর সাথে কথা বলবে এবং ত্বরিতার স্বপ্ন পূরণ করবে। আর এই এপিসোড দেখার পরেই দর্শক তো দারুন খুশি। পারুলের চরিত্রটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে তা দেখে বেশ মুগ্ধ হচ্ছেন দর্শক।

আরও পড়ুনঃ দীর্ঘ সাড়ে তিন বছর টেলিভিশন জগৎ থেকে দূরে! ব্যস্ত রয়েছেন রাজনীতির ময়দানে! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী শর্বরী মুখার্জি?

পারুলের এই কাজে পরিবারের অনেকেই বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে রায়ানের মা চায় না বাড়ির বউরা বাইরে কাজ করতে যাক। কিন্তু পারুল জানায় সে যখন একবার ত্বরিতাকে কথা দিয়েছে সে কথা রাখবে। দাদুর সাথে নিজে কথা বলবে পারুল আর ত্বরিতার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। এবারে দেখা যাক পারুল নিজের কথা রাখতে পারে কিনা।

Back to top button