দীর্ঘ সাড়ে তিন বছর টেলিভিশন জগৎ থেকে দূরে! ব্যস্ত রয়েছেন রাজনীতির ময়দানে! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী শর্বরী মুখার্জি?

অভিনয় জীবন সত্যি অনিশ্চিত। সে নতুন অভিনেতা অভিনেত্রী হোক বা পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী। কে কখন অভিনয় জগত থেকে ছিটকে যাবেন সে কথা সত্যি বলা মুশকিল। সেরকমই একজন কিংবদন্তি জনপ্রিয় অসাধারণ অভিনেত্রী হলেন শর্বরী মুখার্জি (Sarbari Mukherjee)। এক নামেই যাকে সকল দর্শক চেনেন। কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দা ছোটপর্দা সব জায়গাতেই কাজ করেছেন একসময়। ধারাবাহিক জগতে (Bengali Serial) নিত্যদিন দেখা যেত তাকে। তবে বেশ কয়েক বছর হল অভিনয় জগত (Film Industry) থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অভিনেত্রী।

পুরনো দিনের অনেক অভিনেতা অভিনেত্রী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যাদের বড় পর্দার পাশাপাশি ধারাবাহিক জগতে ধারাবাহিকভাবে দেখা যেত তাদের কে এখন আর খুঁজে পাওয়া যায় না। সেই তালিকায় রয়েছে অনেকের নাম। তার মধ্যে অন্যতম একজন শর্বরী। একসময় কত ধারাবাহিককে অভিনয় করেছেন। কিন্তু শেষবার তাকে দেখা গিয়েছিল কৃষ্ণকলি ধারাবাহিকে।

বর্তমানে রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন অভিনেত্রী। তবে টেলিভিশনের পর্দায় কেন আর দেখা যায় না অভিনেত্রীকে? কোথায় হারিয়ে গেলেন শর্বরী? কবে আবার তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। এমনিতেই একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে বেশিরভাগ সময়। তবে বর্তমানে অভিনেত্রীকে ভীষণই মিস করেন দর্শক।

সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন তার অভিনয় জগত থেকে হারিয়ে যাওয়ার কারণ, কেন অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না, কবে ফিরবেন সবকিছুই। নিজের মুখে জানিয়েছেন তিনি। বর্তমানে আমরা প্রত্যেকেই জানি অভিনেত্রী বিরোধীদলের সঙ্গে রাজনীতির ময়দানে যুক্ত রয়েছেন। তাই রাজনীতি নিয়ে অনেক সময় ব্যস্ত থাকেন অভিনেত্রী। তবে রাজনীতি করতে করতেও অনেক অভিনেত্রী অভিনয় জগতে যুক্ত রয়েছেন তবে শর্বরী নিজেকে অভিনয় জগত থেকে একেবারেই দূরে সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুনঃ প্রথমবার মুখোমুখি ঋষি-উজি! ঝড়-ঝঞ্ঝার রাতে ঋষির দিকে বাড়িয়ে দিলো সাহায্যের হাত! দুর্ধর্ষ আজকের পর্ব

তবে টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও অভিনেত্রীর নিজস্ব থিয়েটার দল আছে, সেই নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই দল নিয়ে বিভিন্ন জায়গায় নাটকের শো করেন অভিনেত্রী। তবে অভিনেত্রী সেই রিয়েলিটি শোতে এসে জানিয়েছেন দীর্ঘ তিন বছর ধরে টেলিভিশনের পর্দা থেকে দূরে থেকে অবশেষে সান বাংলায় একটি প্রজেক্টে অংশগ্রহণ করেছেন। সেখানেই কাজ করছেন বর্তমানে। যদিও সেই ধারাবাহিকের নাম তিনি উল্লেখ করেননি।

Back to top button