বৃদ্ধ মায়ের কাছে দেব নয়, দীপক হয়ে ধরা দিলে অভিনেতা! প্রকাশ্যে মায়ের স্নেহে দেবকে জড়িয়ে ধরলেন এক বৃদ্ধা ভক্ত!

বর্তমান সময় টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টার বলতে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন সকলের প্রিয় অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari)। দীর্ঘ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেব। দেবের অভিনয়ের তালিকায় যেমন পাগলু, খোকাবাবুর মত ছবি রয়েছে তেমনি রয়েছে প্রধান, টনিক, চাঁদের পাহাড়ের মত একাধিক ছবিও রয়েছে। মোট কথা কমার্শিয়াল ছবির হাত ধরে উঠে এসে বর্তমানে বিভিন্ন রকম চরিত্রে দেবকে অভিনয় করতে দেখতে পাচ্ছি আমরা।

কিছুদিন আগেই ধুমকেতু বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। আবার পুজোতেই আসছে দেবের আরেকটি ছবি রঘু ডাকাত। ছবিতে অভিনয় করেছেন সোহিনী সরকার, ইথিকা পাল সহ আরো অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা। সেই ছবির প্রচারের জন্য এখন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে রঘু ডাকাতের টিম। সম্প্রতি কিছুদিন আগেই মালদায় ছবির প্রচারের জন্য উপস্থিত হয়েছিল দেব সোহিনী ইধিকা সকলে।

ওইদিন মালদায় ছবির প্রচারের সাথে সাথে সিনেমার একটি গানও লঞ্চ করা হয়। বড় মঞ্চে ধুমধাম আয়োজনে নিজেদের ছবির গান লঞ্চ করেন তারা। আর সেখানেই ঘটে এক মনোমুগ্ধ ঘটনা। দেবকে সামনাসামনি পেয়ে মাতৃস্নেহে জড়িয়ে ধরেন এক বৃদ্ধা। দেবকে জড়িয়ে ধরে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা মহিলা। দেবকে সামনাসামনি পেয়ে বুকে জড়িয়ে ধরেন তিনি। দেবও তাকে সুপারস্টার নয় ঘরের ছেলে দীপক হয়ে ধরা দিলেন। আশীর্বাদ নিলেন ওই বৃদ্ধার থেকে। আর দেবের এই স্নিগ্ধ আচরণ সকলকে মুগ্ধ করেছে।

মালদার ওই অনুষ্ঠানে দেবের এই আচরণ দেখে মুগ্ধ দর্শক। ৮ থেকে ৮০ সকলেই দেবের আচরণে প্রশংসায় পঞ্চমুখ। দেব আবারো প্রমাণ করে দিলেন তিনি দর্শকদের কাছে সুপারস্টার নয়, একেবারে সাধারণ মানুষ। এমনকি ওই বৃদ্ধার সাথে সেলফি তুলেছেন দেব। সকলকে ভালোবেসে কিভাবে আগলে রাখতে হয় কিভাবে সকলের মন জয় করে নিতে হয় সেটা ভাল মতই জানেন অভিনেতা।

আরও পড়ুনঃ ধরা পড়েও নিজের কুকর্ম শিকার করতে নারাজ চন্দ্র! পুলিশের চাপে সব সত্যি শিকার করলো সোহিনী! আবারও বড় মনের পরিচয় দিলো কমলীনি!

তাইতো নিজের এই আচরণের জন্যই খুব সহজেই সকলের ঘরের ছেলে হয়ে উঠেছে দেব। রাজনীতির মঞ্চ হোক বা অভিনয় জগত সব জায়গাতেই তার এই স্বভাব চরিত্র আচরণ ব্যবহার সাধারণ মানুষকে বারবার তার ভক্ত করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় দেবের এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই ভক্তরা তো দারুন খুশি। দেবের ভক্তদের প্রত্যেকেরই গর্বে বুক ভরে উঠছে।

Back to top button