ক্রীড়া মন্ত্রী রূপে শুরু হলো নায়িকার নতুন যাত্রা! ফুলকির জন্য বিরাট চমক! অরণ্যর কাণ্ড কারখানায় অবাক ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলার মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) বর্তমানে প্রত্যেকটিই দর্শকের ভীষণ পছন্দের। তবে তার মধ্যে থেকেই কয়েকটি ধারাবাহিক রয়েছে যা দর্শকের মনের খুব কাছাকাছি পৌঁছে যায় খুব সহজেই। সেই তালিকায় রয়েছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিয়েছে। একটা ধারাবাহিকের মূল ইউএসপি হলো নায়ক-নায়িকার কেমিস্ট্রি এবং প্রতিদিন উত্তেজনাপূর্ণ পর্ব। সেটাই সব সময় বজায় রেখেছে ফুলকি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রোহিতের মৃত্যুর পর রুদ্র তো আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে তাই এত সহজে ধরা পড়েনি। তারপর রায়চৌধুরী বাড়িতে হাজির হয় রোহিতের মতনই দেখতে ছেলেটি। যাকে রোহিতের হার্ট দেওয়া হয়েছে। আর সকলেই তাকে দেখে বেশ অবাক হয়, কারণ ফুলকি বাদে আর কেউ জানত না দুজনকে অবিকল এক দেখতে। এরপর ছেলেটি সবাইকে রোহিতের হয়ে গান গেয়ে শোনায়। ছেলেটির নাম অরণ্য।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 9 September, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ৯ সেপ্টেম্বর এপিসোড

অরণ্যকে দেখে তো একটু শান্ত হয় রোহিতের মা, জেঠি সকলে। অরণ্য সকলের জন্য নিজের হাতে কফি বানিয়ে আনে। সকলের পছন্দের কথা জেনে তাদের কফি খাওয়ায়। অরণ্যকে যত দেখছে রোহিতের মা তত যেন নিজের ছেলেকে খুঁজে পাচ্ছে। ফুলকির জন্যও কফি বানায় অরণ্য। কিন্তু ফুলকি এসে যখন অরণ্যকে দেখে সে এখনো বাড়িতে রয়েছে সেটা ফুলকি একেবারেই পছন্দ করে না। ফুলকির মনে হয় অরণ্য রোহিতের জায়গা নিতে চাইছে, তাই ফুলকি রাগ করে সেখান থেকে চলে যায়। সকলেই অরন্যর কাছে ফুলকির হয়ে ক্ষমা চায়।

ওদিকে রুদ্র তো ভাবতে থাকে রোহিতের মতো অবিকল দেখতে ছেলেটিকে নিয়ে। রুদ্র নিজের হাতে খুন করেছে রোহিতকে তাই সে নিশ্চিন্ত থাকে রোহিত মারা গিয়েছে। কিন্তু ঈশিতা এসে রুদ্রকে বলে রুদ্র যেমন ছদ্মবেশে রয়েছে, সবাই জানে রুদ্র মৃত সেরকম হতে পারে রোহিত একই গেম খেলছে। তাই তাদের একবার যাচাই করে নিতে হবে। রুদ্র ঈশিতার কথা একেবারে ফেলে দিতে পারেনা। তাই তিওয়ারিকে অরণ্যর খোঁজ নিতে বলে। ওদিকে রোহিতকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে আসে দলনেত্রী সুনন্দা। তিনি এসে রোহিতকে শ্রদ্ধাঞ্জলি জানান আর হঠাৎ করে অরণ্যকে দেখে ঘাবড়ে যান। অরণ্য জানিয়ে দেয় তার আসল পরিচয়। তারপর সুনন্দা দেবী জানান ফুলকিকে কলকাতার মন্ত্রীর সবার মিটিংয়ে আসতে হবে। তিনি ফুলকিকে ক্রীড়া পদে মন্ত্রী পদে নিয়োগ করেছেন।

আরও পড়ুনঃ কবীর খেলতে চাইলেই কেঁদে ওঠে কাব্য! ‘বোনের সঙ্গে পুতুলের মতন ব্যবহার করে কবীর’- ভাই বোনের অদ্ভুত কান্ড কারখানা নিয়ে অকপটে কোয়েল মল্লিক!

কিন্তু ফুলকির এসব কিছুতেই আর মন বসছে না। রোহিতের মা অরণ্যর জন্য রোহিতের পছন্দের চিকেনের পদ রান্না করে। অরণ্য তাতে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু ফুলকি যখন জানতে পারে আবার রাগ করে। আর অরণ্যকে অকারণে কথা শুনিয়ে দেয়। ফুলকির মন মেজাজ ভালো নেই তাই জন্য ফুলকি এভাবে বারবার রিঅ্যাক্ট করছে। তারপরে সকলে অরণ্যকে বুঝিয়ে খেতে বসায়। ফুলকি তো রাগ করে চলে যায়। কিন্তু ফুলকিকে জোর করে নিয়ে আসা হয় ঘর থেকে। ফুলকি কিছুতেই মাছ মাংস খাবে না বলে জানিয়ে দেয়। এদিকে আবারও ফুলকির কল্পনায় রোহিত এসে তাকে বকাঝকা করে। ফুলকি রোহিতের বকা খেয়ে আমিষ খায়। এদিকে অরণ্য মনে মনে ঠিক করে নেয় সে সবসময় ফুলকির পাশে থাকবে। ফুলকি সব কাজে তাকে সাহায্য করবে। আর পরের দিনই ফুলকিকে কলকাতায় নিয়ে গিয়ে তাকে ক্রীড়া মধ্যে পদে বসাই সুনন্দা দেবী। আর বাড়িতে অরণ্য ফুলকির জন্য আয়োজন করে সারপ্রাইজের। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button