‘মন্ত্রী হওয়া দেখছি ভীষণ সোজা…’, ‘এতো গল্পের গরু গাছে’- বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েই সোজা ক্রীড়া মন্ত্রী! ট্রোলের মুখে ফুলকি!

দিনে দিনে আরো জনপ্রিয়তা বাড়ছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকটির। প্রতিদিনই ধারাবাহিকে নতুন নতুন চমক দর্শকদের ধারাবাহিকটি দেখার প্রতি আরো আকৃষ্ট করে তুলছে। তাইতো প্রতিদিনই ধারাবাহিকের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ছে। বর্তমানে তো একেবারে জমজমাট হয়েছে ধারাবাহিকটি।
বর্তমানে ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। ধারাবাহিকে ইতিমধ্যে মৃত্যু হয়েছে রোহিতের। রোহিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের উপর। তারমধ্যে ফুলকি গর্ভবতী। আর রোহিতের খুনি কেও এখনো পর্যন্ত ধরা যায়নি। ফুলকি সন্দেহ করছে অভিরূপকে কিন্তু একেবারে গোপী সাজিয়েই ময়দানে খেলতে নেমেছে।
রোহিতের মৃত্যুর পর তো ফুলকি একেবারে ভেঙে পড়েছে। কিন্তু তারমধ্যেও আছে টুইস্ট। রোহিতের হার্ট যাকে দান করা হয়েছে সে অবিকল রোহিতের মতন দেখতে। তাই ফুলকির জীবনে যে আরও নতুন কিছু অপেক্ষা করছে সেটা ভালোমতোই আন্দাজ করছেন দর্শক। তবে এরই মাঝে ধারাবাহিকের আগামী পর্বের এক ঝলক সামনে এসেছে। সেখানেই দেখানো হচ্ছে ফুলকিকে ভবিষ্যতের ক্রীড়া মন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে। আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।
ফুলকি একজন অল্প বয়সী মেয়ে। শুধুমাত্র একটা বক্সার ম্যাচ জিতে ফুলকিকে এভাবে মন্ত্রী পদে নিয়োগ করা একেবারেই উচিত হয়নি বলে মনে করছেন দর্শক। অনেকেই ধারাবাহিকের এই গল্প নিয়ে অসন্তুষ্ট। ফুলকি রাজনীতিতে এসেছে মানুষের সেবা করতে। সেই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এভাবে তাকে ক্রীড়া মন্ত্রী বানিয়ে দেওয়া উচিত বলে মনে করেননি দর্শক।
ক্রীড়া মন্ত্রী হওয়ার জন্য ফুলকি বয়সে অনেকটাই ছোট। আর এভাবে ধারাবাহিকের গল্পে যা খুশি তাই দেখানো হচ্ছে সেটা একেবারেই মানতে পারছেন না। দর্শক তো রীতিমতন ট্রোল, সমালোচনা শুরু করে দিয়েছেন ধারাবাহিকটি নিয়ে। এমনি দর্শক মুখিয়ে থাকেন ট্রোল করার জন্য। এবারে সুযোগ পেয়ে দর্শক ছেড়ে দেননি।
আরও পড়ুনঃ চন্দ্রকে ধরতে ছদ্মবেশে বাড়িতে এলো পুলিশ! সকলের সামনেই ফাঁস হয়ে গেল চন্দ্রের কুকর্ম! দুর্ধর্ষ আজকের পর্ব
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

