অতীত ভুলে ধীরে ধীরে মৌয়ের প্রতি দুর্বল হচ্ছে ডোডো! বীথির ষড়যন্ত্র পেরিয়ে তবে কি তারা একে অপরের কাছাকাছি আসছে? ডোডো মৌয়ের সম্পর্কের সমীকরণ দেখে খুশি ভক্তরা

স্টার জলসার একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। মেয়েরাই মেয়েদের শত্রু হয় এই গল্পের ট্যাগলাইন ছিল।আসলে এই গল্পটি সমাজের একটা খুবই যত্নশীল বিষয়ের উপর গড়ে তোলা হয়েছে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে তার পরিবারকে নতুন করে খুঁজতে শুরু করে কিন্তু তার আশেপাশের বাকি সম্পর্ক গুলো সবাই ভালো হয়না।

অনেকটা গভীর কিন্তু তারও কারণ।সংসারে প্রতি নারীর ও পুরুষের মধ্যেই একটা গল্প লুকিয়ে থাকে। না পাওয়ার গল্প। তবে সেই সুপ্ত গল্পের ভারে একসময় সম্পর্কের মিষ্টতা চলে যায় আর ভরে ওঠে তিক্ততা। একজন নারী যেমন সংসার বাঁধতে পারেন তেমনই ভাঙতেও পারেন। আর মেয়েদের এই ভাঙ্গা-গড়ার গল্প নিয়েই এসেছে মেয়েবেলা। এই ধারাবাহিকের মেয়েদের প্রতিটি চরিত্রকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন গল্প রয়েছে।

ধারাবাহিকে মৌ অর্থাৎ মোহনা ও নির্ঝরের বিয়ে সম্পন্ন হয়েছে। দীর্ঘ বারো বছরের ভালোবাসার মানুষকে ভুলে অন্য একজনকে জীবনসোজি হিসাবে মেনে নেওয়ার কষ্টটা নির্ঝর চরিত্রে অভিনয়কারী অভিনেতার অভিনয়ে খুব সুন্দর ফুটে উঠেছে। তাদের বিয়েটা ছিল একটা চুক্তি। একপ্রকার মৌকে গছিয়ে দেওয়া হয় নির্ঝরের ঘাড়ে। তবে স্ত্রী হিসেবে মৌকে মেনে নেয় নি সে। আর নিজের ছেলের বউ হিসেবে তো মৌকে কখনোই মেনে নেয়নি বিথী।

কিন্তু সম্প্রতি ধীরে ধীরে মৌয়ের প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে নির্ঝর। মৌ আঘাত পেলে তার খারাপ লাগছে। মৌকে কেউ কথা শোনালে সে পছন্দ করছে না। প্লাম্বারের ডাকে ছুটে আসার সময় পড়ে যায় মৌ, তাই দেখে বেশ কষ্ট পায় ডোডো। নির্ঝরের ছোট পিসি এবং টিকলি মিলে তুলে নিয়ে যায় মৌকে। মৌকে সামলানোর এই কাজটা পিসি আর টিকলির চক্করে হাতছাড়া হয়ে যাওয়ায় যে তার ভালো লাগেনি সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। মৌয়ের জন্য তার মনে একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে। মৌ আর নির্ঝরের এরূপ কাছাকাছি আসা দেখে বেশ খুশি দর্শক মহল।

১২ বছরের প্রেম চাঁদনীকে ভুলে মৌকে স্ত্রীর মর্যাদা দেওয়ার চেষ্টা করছে নির্ঝর। তবে কি এবার বদলাতে চলেছে দুজনার সম্পর্কের সমীকরণ? ডোডোর এরূপ পরিবর্তনে খুশি হয়েছেন দর্শকরা। এবার শুধু পুরনো শত্রুতা ভুলে বীথির মৌকে আপন করে নেওয়ার পালা। বন্ধুর ওপর সমস্ত রাগ অভিমান ঘুচিয়ে তার মেয়েকে নিজের মেয়ের মতো বিথীর কাছে টেনে নেওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শক মহল

Back to top button