নিজের মেয়েকে পা’চার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চন্দ্র! মিঠিকে রক্ষা করলো নতুন! তবে কি এখানেই হবে চন্দ্রর যবনিকা পতন?

বাংলা মেগা ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha)। বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় (Bengali Television) শুরু হয়েছে এই ধারাবাহিকটি। ধীরে ধীরে টিআরপি তালিকাতেও বেশ জাঁকিয়ে বসছে লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) গল্প। একেবারে অন্যধারার গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। আসলে লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প মানেই ধারাবাহিকে একটু নতুনত্বের ছোঁয়া থাকবে। বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে অন্য গল্প ফুটিয়ে তোলা হবে। তেমনটাই হচ্ছে চিরসখার ক্ষেত্রে।
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছে অভিনেত্রী অপরাজিতা। প্রথমবার সুদীপ মুখোপাধ্যায়ের সাথে জুটি বেধেছেন অভিনেত্রী। তবে ধারাবাহিক আগামী দিনে আসতে চলেছে বিশাল বড় টুইস্টে যা কেউ কল্পনাও করতে পারছেন না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট হয়ে উঠেছে।
যেমন ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে চন্দ্র এবং তার স্ত্রী সোহিনী নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত। কলকাতা থেকে মেঘালয় গিয়ে চন্দ্র নারী পাচার চক্রের সাথে যুক্ত হয়ে পড়ে। আর সেই সূত্রে আলাপ হয় সোহিনীর সাথে। সোহিনী এবং চন্দ্র স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই চক্রের সাথে মেঘালয়ে যুক্ত ছিল। সেখানে পুলিশ তাদের চক্র ধরে ফেলার পর চারিদিকে এই চক্রের সাথে যারা যুক্ত তাদের খোঁজাখুঁজি করছে।
আর ধারাবাহিকের গল্পে আগামী দিনে সেটাই দেখানো হবে যে খুব শীঘ্রই ধরা পড়বে চন্দ্র এবং সোহিনী। চন্দ্র নিজের মেয়ে মিঠিকে পাচার করার উদ্দেশ্যেই কলকাতায় ফিরেছে। মেয়েকে পাচার গিয়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়বে তারা। কমলিনী এবং নতুন মিলেই পুলিশকে সাহায্য করবে চন্দ্র আর সোহিনীকে ধরতে। মিঠিকে পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যাবে সে। নতুন মিঠিকে উদ্ধার করে তাকে নতুন জীবন দেবে।
আরও পড়ুনঃ ‘চাকরিটা হয়ে গেলে বাবাকে একটা উপহার দেবো!’- চাকরি করে বাবাকে কি উপহার দিতে চান আরাত্রিকা মাইতি?
যদিও এই পুরোটাই দর্শকদের একাংশের ধারণা। অনেকেই মনে করছেন ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে তাতে করে এমন কিছু দেখানো হতে পারে ধারাবাহিককে। হতে পারে এর মাধ্যমে মিঠি, তার ঠাকুমা কাঁচ এবং হীরের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এবারে আগামী পর্বে কি হবে সেটা জানার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় চিরসখা ধারাবাহিকে।

