‘চাকরিটা হয়ে গেলে বাবাকে একটা উপহার দেবো!’- চাকরি করে বাবাকে কি উপহার দিতে চান আরাত্রিকা মাইতি?

ধারাবাহিক (Television Serial) গুলির হাত ধরেই অনেকসময় অপরিচিত অভিনেতা অভিনেত্রীরা রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠে। সেরকমই একজন হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। খুব বেশিদিন হয়নি অভিনয় জগতে পা রেখেছে আরত্রিকা (Aratrika Maity)। তবে এর মধ্যেই নিজের নাম, খ্যাতি সমস্তটা অর্জন করে নিয়েছে নিজের অভিনয়ের যোগ্যতায়। জি বাংলার (Zee Bangla) ‘খেলনা বাড়ি’ (khelna Bari) ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আরাত্রিকা।
তবে এবারে ধারাবাহিক ছেড়ে চাকরিতে যোগ দিতে চলেছে আরাত্রিকা। কিন্তু হঠাৎ কেনো এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী। তবে চাকরি পেয়ে বাবার জন্য কি কিনবেন সেই কথা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ‘চাকরিটা পেয়ে গেলে বাবার জন্য একটা উপহার কিনব সবার আগে।’
তবে না এই ঘটনার বাস্তবে ঘটছে না। আজ জি বাংলার পর্দায় আসছে আরাত্রিকার আরো একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে হতে চলেছে ডাবল ধামাকা। আরাত্রিকার পাশাপাশি এই ধারাবাহিকে থাকছে জি বাংলার আরও এক জনপ্রিয় অভিনেত্রী। আরাত্রিকার সাথে নতুন ধারাবাহিকে থাকছেন অভিনেত্রী শ্রুতি দাস। নতুন ধারাবাহিকের নাম জোয়ার ভাটা।
টেন্ট সিনেমার পক্ষ থেকে আসছে এই নতুন ধারাবাহিক। সুশান্ত দাসের পরিচালনা ও প্রযোজনায় শুরু হচ্ছে জোয়ার ভাটা। সকলের প্রিয় দুই অভিনেত্রী শ্রুতি দাস এবং অভিনেত্রীর আরাত্রিকা মাইতিকে দেখা যাবে এই ধারাবাহিকে। শ্রুতিকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে। মাঝে বড় পর্দায় কাজ করেছেন শ্রুতি। অন্যদিকে আরাত্রিকাকে শেষবার দেখা গিয়েছে মিঠিঝোরা ধারাবাহিকে।
আরও পড়ুনঃ টিভি দেখতে দেখতে হঠাৎ লুটিয়ে পড়লেন অভিনেত্রী! আচমকাই ব্রেন স্ট্রো’ক! গুরুতর অবস্থায় হাসপাতালে অভিনেত্রী সায়ন্তনী মল্লিক!
ধারাবাহিকে শ্রুতির চরিত্রের নাম হতে চলেছে নিশা এবং আরাত্রিকার চরিত্রের নাম হতে চলেছে উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিকে গল্প। আজ থেকে প্রতিদিন রাত ৯টায় টিভির পর্দায় এই ধারাবাহিক দেখতে পাবেন দর্শক।

