রোহিতের আসল খু’নিকে হাতেনাতে ধরলো ফুলকি! রায়চৌধুরী বাড়িতে প্রবেশ করলো রোহিতের যমজ ভাই! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলার দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। প্রথম দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের ভীষণ পছন্দের। ধারাবাহিকের গল্পে থাকে নিত্য নতুন টুইস্ট এবং চমক। যেমন বর্তমানে এপিসোডগুলি হচ্ছে দারুণ জমজমাট। তাইতো দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির সামনে বসে পড়ে এই ধারাবাহিক দেখার জন্য।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি মন্দিরে গিয়ে মায়ের পুজো দিতে থাকে। ফুলকি কল্পনার মধ্যেও রোহিতকে দেখতে পাচ্ছে। কিন্তু এবারে ফুলকির মা কালী তার ডাকে সাড়া দেয় না। হাসপাতালে গিয়ে ফুলকি জানতে পারে রোহিত আর নেই। রোহিতের মৃত্যুর খবর শুনে তার মা বোন দিদি সকলেই তো কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ফুলকি একেবারে পাথর হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারছে না তার স্যার তার কাছে আর নেই। ডাক্তার জানিয়ে দেন রোহিতের ব্রেইন ডেথ হয়েছে। মেশিনের সাপোর্ট থাকলেও আসলে রোহিতের মধ্যে আর প্রাণ নেই।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 7 September, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ৭ সেপ্টেম্বর এপিসোড

ডাক্তারকে বলে ফুলকি রোহিতের সাথে একবার শেষবারের মতো দেখা করতে যায়। রোহিতের নিথর দেহ পড়ে আছে হাসপাতালে বেডে। ফুলকির রোহিতের সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে পড়ে যায়। ওদিকে ডাক্তার অংশুকে জিজ্ঞাসা করে রোহিতের হার্ট তারা অন্য কাউকে ডোনেট করতে চায় কিনা কারণ একজন পেশেন্ট রয়েছে যার এই মুহূর্তে হার্টের প্রয়োজন। এবার ডাক্তার ফুলকিকে এসে জানায় যদি রোহিতের হার্ট ডোনেট করতে চায় তারা তাহলে করতে পারে। ফুলকি জানায় তারা রোহিতের হার্ট ডোনেট করতে চায়।

তারপর ফুলকি নিজের হাতে করে রোহিতের হার্ট নিয়ে যায় অন্য একটি হাসপাতালে। যেখানে ওই পেশেন্টকে হার্ট দেওয়া হবে। ফুলকি নিজের কল্পনার মধ্যে বারবার রোহিতকে দেখতে পাচ্ছে। রোহিত আশেপাশেই আছে সেটা বিশ্বাস করে ফুলকি। হার্ট ডোনেট করতে গিয়ে সমস্ত কাগজপত্র সব করে ফুলকি যখন ওই পেশেন্টকে দেখতে যায় তখনই ঘাটে আশ্চর্য ঘটনা। কেবিনের ভেতরে যে শুয়ে আছে সে অবিকল রোহিতের মতো দেখতে। সেটা দেখে একেবারে অবাক হয়ে যায় ফুলকি।

আরও পড়ুনঃ কপালে চোট, ঝরছে র’ক্ত! ধূমকেতুর সাফল্যের পরেই বড় দুর্ঘটনার কবলে শুভশ্রী গাঙ্গুলী! কী হয়েছে অভিনেত্রীর?

তার কিছুদিন পর রোহিতের শ্রাদ্ধের ব্যবস্থা করা হয়। সব আত্মীয়-স্বজন আসে রোহিতকে শেষ শ্রদ্ধা জানাতে। ফুলকি এসে সমস্ত দিক সামলায়। আর ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় অভিরূপ। অভিরূপ যে আসবে সেটা কি আমি ভাবতে পারিনি তাকে দেখে সকলেই অবাক হয়। এদিকে রোহিতের যেখানে গুলি লেগেছিল সেখান একটা আংটি খুঁজে পায়। আর সেটা নিয়েই অভিরূপকে সরাসরি জেরা করতে থাকে। আর তখনই রায়চৌধুরী বাড়িতে এসে হাজির হয় রোহিতের মতনই দেখতে এক অজানা ব্যক্তি। কে এই ব্যক্তি? কি তার পরিচয় সেইসব জানা যাবে আগামী পর্বে।

Back to top button