কয়েক বছর পর আবার ফিরবে অনুজ! গল্পে আসতে চলেছে নয়া মোড়, রনজয় ফেরার খবরে খুশি গুড্ডি ভক্তরা

শেষ হয়ে যেন কিছুতেই শেষ হচ্ছে না গুড্ডি। নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এর জন্য এই স্টার জলসার এই ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন চ্যানেল। কিন্তু নির্মাতারা মত পরিবর্তন করে গুড্ডি’র বদলে বালিঝড়কে সরিয়ে দিচ্ছেন। যারা গুড্ডি ধারবাহিকটি দেখেন তাদের জন্য বড় চমক আনতে চলেছে লেখিকা। টলি পাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গল্প অন্য মোড় নিতে চলেছে গুড্ডি ধারাবাহিকের। গল্প আবার একটি বড়সড় লিপ নিতে চলেছে।
এরপর দর্শকের জন্য চমক হল, নতুন অবতারে খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে অনুজ। গল্প সূত্রে মারা যায় অনুজ কিন্তু এবার মরে গিয়ে আবার নাকি ফিরতে চলেছে অনুজ। এমনটাই শোনা যাচ্ছে সূত্রের খবরে। যদিও নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। তবে অনুজের আবার পরে ধারাবাহিকে ফিরে আসা নিয়ে বেশ উত্তেজিত ভক্তরা।
অনুজের মৃত্যু দেখে অনেকেই কেঁদেছিলেন। রণজয় বিষ্ণু নিজেও বিদায়ের ঘোষণা করেছিলেন। কিন্তু দর্শকদের উপহার দিতে আবার নাকি নতুন রুপে ফেরানো হবে অনুজকে। এই ধারাবাহিকের টিআরপি প্রথম থেকে বেশ ভালো থাকলেও, পরবর্তীতে এসে একেবারে তলানিতে ঠেকেছে। অনুজের মৃত্যুর পর গল্পের নায়ককে না পেয়ে দর্শকরা মোটেই সন্তুষ্ট হচ্ছিলেন না তাই দর্শকদের নতুন চমক দিয়ে এবার নতুন রূপে ফিরছে অনুজ।
তবে কি কোন সম্ভাবনা আছে অনুজ গুড্ডির অপূর্ণ ভালবাসা ফের সম্পূর্ণ হওয়ার? দুজনের মিল ঘটার? এমন কিছু এখন অব্দি জানা যায়নি তবে শুধুমাত্র যেটা জানা গেছে সেটা শুনলে সত্যিই চমকে যাবে সবাই। আগেই বলা হয়েছে এই ধারাবাহিক খুব তাড়াতাড়ি নিতে চলেছে একটি দীর্ঘ সময় ব্যাপী লিপ। এই লিপে বড় হয়ে যাবে পুবলু, বয়স হয়ে যাবে ধারাবাহিকের অন্যান্য চরিত্রদের। যেমনটা অন্যান্য ধারাবাহীকে হয় ঠিক তেমনি। হয়তো মারাও যেতে পারে কোন কোন চরিত্র। এখন প্রশ্ন তাহলে অনুজ আসবে কোন রূপে?
View this post on Instagram
সবার মত বড় হয়ে যাবে অর্থাৎ বয়স বেড়ে যাবে পুবলুর। রণজয়ের ছেলে বুবলু। আর এই পুবলুর বড় বেলার চরিত্রেই ধারাবাহিকে পুনরায় প্রবেশ করবে অনুজ। অর্থাৎ ধারাবাহিক থেকে বাদ পড়ছেন না গল্পের নায়ক। এখনো তার ছুটি নেই। খুব শীঘ্রই তাকে পুনরায় পুবলুর বড়বেলার চরিত্রে ফিরে পেতে চলেছে ভক্তরা।

